আপনি পড়ছেন

দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে এবং পবিত্র রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখার কঠোর নির্দেশ দিয়ে শুরু হলো তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার পথচলা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সরকারের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী: রমজানে বাজার নিয়ন্ত্রণের কড়া নির্দেশ
তারেক রহমান

বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন- এটি কেবল কথার কথা নয়। আনুষ্ঠানিকতা ও আরম্বরপূর্ণ কর্মসূচি কমিয়ে দিয়ে মূল কাজে মনোযোগ দিতে হবে যাতে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত দৃশ্যমান হয়।

বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল সুশাসন নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তার সরকারকে একটি ‘ক্লিন গভর্নমেন্ট’ বা স্বচ্ছ সরকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। এ লক্ষ্যে তিনি মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করে দিয়ে বলেছেন, পদের অপব্যবহার করে কোনোভাবেই যেন দুর্নীতির সুযোগ তৈরি না হয়।

শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর এ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন যে, জনগণ আমাদের কাছ থেকে সুশাসন ও জবাবদিহি চায়। দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে আমাদের কাজ করতে হবে।

আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি বৈঠকে অগ্রাধিকার পেয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সরবরাহ চেইন কঠোরভাবে মনিটর করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সেহরি, ইফতার ও তারাবির সময় যেন বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, সে বিষয়েও বিদ্যুৎ বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকের ‘ফ্যামিলি কার্ড’ এবং ইমাম-মুয়াজ্জিনসহ সকল ধর্মের পুরোহিতদের জন্য বিশেষ ভাতা চালু করার বিষয়ে আলোচনা হয়েছে।

এই সুবিধাগুলো যেন চলতি রমজান মাসের মধ্যেই শুরু করা যায়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে প্রাথমিক ১৮০ দিনের একটি অগ্রাধিকার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মেধার ভিত্তিতে প্রশাসন পরিচালনা এবং সংবিধান ও ‘রুল অব বিজনেস’ অনুযায়ী কাজ করার ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়। দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়েও সভায় প্রাথমিক আলোচনা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.