আপনি পড়ছেন

দেশের মানুষের ভোগান্তি কমাতে এবং জনজীবন স্বস্তিদায়ক করতে দায়িত্ব গ্রহণের শুরুতেই তিনটি বিশেষ খাতকে অগ্রাধিকার হিসেবে বেছে নিয়েছে নতুন সরকার। খাতগুলো হলো—আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা।

১৮০ দিনের অগ্রাধিকার ঠিক করছে সরকার, রমজানে বিশেষ নজর
তারেক রহমান

বাংলাদেশ সচিবালয়ে বুধবার বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

সভার আলোচ্য বিষয় সম্পর্কে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, সামনে পবিত্র রমজান মাস। তাই এই সময়ে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সরকারের অন্যতম লক্ষ্য। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনশীল রাখা এবং ইফতার ও তারাবিহ নামাজের সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের প্রথম দিনেই প্রথা অনুযায়ী এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মন্ত্রী ও উপদেষ্টাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা আগামী দু-এক দিনের মধ্যে নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সরকার ১৮০ দিনের একটি অগ্রাধিকার তালিকাও তৈরি করছে, যা পরে প্রকাশ করা হবে।

মন্ত্রিপরিষদের বৈঠকের পর সচিবদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা বা ‘অ্যাফিলিয়েশন’ না দেখে মেধার ভিত্তিতে কাজ করার নির্দেশ দেন। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণ যে রায় দিয়েছে, সংবিধান ও আইন মেনে তা বাস্তবায়নে সচিবদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এ প্রসঙ্গে জানান, জনগণের প্রত্যাশা পূরণে সচিবদের মেধা ও পেশাদারত্ব কাজে লাগানোই দেশের জন্য মঙ্গলজনক। এর আগে দায়িত্ব গ্রহণের প্রথম কর্মসূচিতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। মঙ্গলবার বিকেলে শপথ নেওয়া এই নতুন সরকারে প্রধানমন্ত্রীর পাশাপাশি ২৫ জন মন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদার ১০ জন উপদেষ্টা রয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.