আপনি পড়ছেন

নতুন বছরের প্রথম মাসে সারাদেশে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত ও এক হাজার ১৯৪ জন আহত হয়েছেন। এছাড়া চারটি নৌ দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু ও সাতজন আহত হয়েছেন। রেলপথে ৪১টি দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু ও ১৭ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন: জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৮৭ জনের
ছবি -সংগৃহীত

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রোড সেফটি ফাউন্ডেশন এই পরিসংখ্যান প্রকাশ করে। দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠনটি গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, গত জানুয়ারি মাসে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ২০৮টি দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ২৫ দশমিক ৫৮ শতাংশ। এতে প্রাণহানি হয়েছে ২৪ দশমিক ৪৩ শতাংশ।

সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেটে। ২৪টি দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছেন (চার দশমিক ২৯ শতাংশ)। প্রাণহানির হার তিন দশমিক ৫৯ শতাংশ।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, কর্মঘণ্টা ও বেতন নির্ধারিত না থাকা, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহনে চাঁদাবাজিকে উল্লেখ করা হয়েছে।

দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি, চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি, ট্রাফিক আইনের প্রয়োগ নিশ্চিত করা, মহাসড়কে সার্ভিস রোড নির্মাণ, রোড ডিভাইডার নির্মাণ, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, রেল ও নৌপথ উন্নয়ন এবং সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.