আপনি পড়ছেন

সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে টেমস ভ্যালি পুলিশ জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।

ছেড়ে দেওয়া হলো সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুকে, চলবে তদন্ত
আইলশাম পুলিশ স্টেশন ছাড়ার সময় অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর। ছবি- রয়টার্স

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় রাজা তৃতীয় চার্লস বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং পুলিশের প্রতি তার পূর্ণ ও আন্তরিক সমর্থন ও সহযোগিতা রয়েছে।

এর আগে পুলিশ জানিয়েছিল, প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের সঙ্গে অ্যান্ড্রুর সংশ্লিষ্টতা এবং গোপনীয় তথ্য আদান-প্রদানের অভিযোগগুলো তারা খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্র সরকার প্রকাশিত নথিপত্রের মধ্যে এই দুজনের মধ্যকার যোগাযোগ সংক্রান্ত তথ্যও উঠে এসেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে টেমস ভ্যালি পুলিশ নিশ্চিত করে, ওই ব্যক্তিকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। নরফোকের তল্লাশি অভিযান শেষ। আইলশাম পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সময় অ্যান্ড্রুকে একটি গাড়ির পেছনের সিটে গা এলিয়ে বসে থাকতে দেখা যায়।

অ্যান্ড্রুকে এই প্রথমবার গ্রেপ্তার করা হলো। তবে তিনি শুরু থেকেই অত্যন্ত দৃঢ়ভাবে সব ধরনের অন্যায় বা অপরাধের অভিযোগ অস্বীকার করে আসছেন। টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পর এখন আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

চলতি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে পুলিশ জানিয়েছিল, তারা একটি পৃথক অভিযোগ খতিয়ে দেখছে। অভিযোগটি হলো— ২০১০ সালে জেফরি এপস্টিন দ্বিতীয় এক নারীকে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সংসর্গের জন্য যুক্তরাজ্যে পাঠিয়েছিলেন। ওই নারী ব্রিটিশ নাগরিক নন এবং সে সময় তার বয়স ছিল ২০-এর কোঠায়।

বিবিসি জানতে পেরেছে, অ্যান্ড্রুকে গ্রেপ্তার করার আগে টেমস ভ্যালি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আগাম সতর্কবার্তা দিয়েছিল। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৮টায় স্যান্ড্রিংহাম থেকে করা এই গ্রেপ্তার কোনো যৌন অপরাধের অভিযোগের ভিত্তিতে নয়। ব্রিটিশ রাজার নরফোক এস্টেটের বাইরে পুলিশের ছদ্মবেশী গাড়ি দেখা যায়। উইন্ডসরের বাড়ি ছাড়ার পর থেকে সাবেক এই রাজপুত্র সেখানেই বসবাস করছেন।

বিবিসি বুঝতে পেরেছে, উইন্ডসর গ্রেট পার্কে অ্যান্ড্রুর সাবেক বাসভবন রয়্যাল লজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। সেখানকার ফটকের বাইরে ইউনিফর্ম পরা বেশ কিছু পুলিশ সদস্যকে দেখা গেছে।

টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, জাতীয় নীতিমালা অনুযায়ী তারা গ্রেপ্তার ব্যক্তির নাম প্রকাশ করছে না। তারা সতর্ক করে বলেছে, যেহেতু মামলাটি সক্রিয়, তাই আদালত অবমাননা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে।

সাবেক ডিউক অফ ইয়র্ক ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বিশ্বজুড়ে ভ্রমণ করেছেন এবং বিশ্বের জ্যেষ্ঠ সরকারি ও ব্যবসায়িক মহলে বিশেষ সুবিধা ও যোগাযোগ উপভোগ করেছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত এপস্টিন সংক্রান্ত নথিপত্র অনুযায়ী, ২০১০ সালে অ্যান্ড্রু ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং চীন সফরের সরকারি রিপোর্টগুলো এপস্টিনকে পাঠিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নথিপত্রগুলো আরও নির্দেশ করে, অ্যান্ড্রু আফগানিস্তানে সোনা ও ইউরেনিয়াম খনিতে বিনিয়োগের সুযোগ সংক্রান্ত তথ্যও এপস্টিনকে পাঠিয়েছিলেন। সরকারি নীতিমালা অনুযায়ী, বাণিজ্য দূতদের তাদের আনুষ্ঠানিক সফরের সংবেদনশীল, বাণিজ্যিক বা রাজনৈতিক তথ্যের গোপনীয়তা বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.