রোহিত শর্মার বিশ্বরেকর্ড ভেঙে জিম্বাবুয়েকে সুপার এইটে তুললেন সিকান্দার রাজা
- Details
- by খেলাধুলা প্রতিবেদক
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ না পাওয়া জিম্বাবুয়ে এবারের আসরে একের পর এক চমক দেখিয়ে চলেছে। টুর্নামেন্টের শুরুতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সহ-আয়োজক শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের ৬ উইকেটে পরাজিত করে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে অপরাজিত থেকেই সুপার এইটে পা রেখেছে রোডেশীয়রা।

এই ম্যাচে জিম্বাবুয়ের জয়ের মূল নায়ক ছিলেন অধিনায়ক সিকান্দার রাজা। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে তিনি ম্যাচসেরার পুরস্কার জেতেন, যা তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০তম ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ স্বীকৃতি। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করে তিনি ভারতের বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে পেছনে ফেলেছেন। একই সঙ্গে ভারতের অধিনায়ক রোহিত শর্মার একটি বিশ্বরেকর্ডও ভেঙেছেন রাজা। ৩৯ বছর ৩০১ দিন বয়সে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি ইভেন্টে ম্যাচসেরা হওয়া সবচেয়ে বয়সী অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করেছেন। অধিনায়কের হিসাব বাদ দিলেও টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ক্রিকেটার হিসেবে ম্যাচসেরা হওয়ার নজির গড়েছেন তিনি।
ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৬১ রান তোলার পাশাপাশি মাত্র ৪.১ ওভারে দলীয় অর্ধশতক পূরণ করে তারা। ওপেনার পাথুম নিসাঙ্কা ৪১ বলে ৮টি চারে সাজানো ৬২ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের মাধ্যমে কুশল মেন্ডিসকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানসংগ্রাহক হন নিসাঙ্কা। শেষদিকে পাভান রত্নায়েকে ২৫ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস খেললে লঙ্কানরা ৭ উইকেটে ১৭৮ রানের লড়াকু পুঁজি পায়। জিম্বাবুয়ের হয়ে বল হাতে লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার ও পেসার ব্লেসিং মুজারাবানি প্রত্যেকে দুটি করে উইকেট নেন। ১৯তম ওভারে ব্র্যাড ইভান্স পরপর দুই বলে উইকেট নিয়ে প্রতিপক্ষের রানরেট কিছুটা নিয়ন্ত্রণে আনেন। রাজা ৪ ওভারে ৩৬ রান দিলেও কোনো উইকেট পাননি।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়েকে দারুণ শুরু এনে দেন ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। উদ্বোধনী জুটিতে ৮.৩ ওভারে আসে ৬৯ রান। তবে মারুমানি ও রায়ান বার্ল দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে দলটি। এমন পরিস্থিতিতে চার নম্বরে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সিকান্দার রাজা। ১৫তম ওভারে টানা দুই ছক্কা ও একটি চারে ২০ রান তুলে রান তাড়ায় গতি আনেন তিনি। শেষ পর্যন্ত ২৬ বলে দুটি চার ও চারটি ছক্কায় ১৭৩.০৮ স্ট্রাইক রেটে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের কাছে পৌঁছে দেন রাজা।
লঙ্কান বোলাররা রাজাকে ফেরালেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা বেনেট ঠান্ডা মাথায় ব্যাট করে ৪৮ বলে ৮টি চারে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। টনি মুনিয়োঙ্গাকে সঙ্গে নিয়ে ১৯.৩ ওভারে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। এই জয়ে সুপার এইটের লড়াইয়ে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে জিম্বাবুয়ে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.