জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নায়েবে আমির ৪ জন
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী তিন বছরের জন্য তাদের নতুন কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত করেছে। নবগঠিত এই কমিটিতে সেক্রেটারি জেনারেল হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সমগ্র বাংলাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করা হলেও দলের আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলরা সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন।
নতুন মেয়াদের জন্য গঠিত এই কমিটিতে নায়েবে আমির হিসেবে চারজন এবং সহকারী সেক্রেটারি জেনারেল পদে সাতজনকে মনোনীত করা হয়েছে। নায়েবে আমির হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন—অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি), এটিএম আজহারুল ইসলাম (এমপি) এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
অন্যদিকে, সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), মাওলানা এটিএম মাছু’ম, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। পাশাপাশি ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে, যেখানে দলের শীর্ষ নেতারা অন্তর্ভুক্ত রয়েছেন।
সাংগঠনিক কাঠামোতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্যকে রাখা হয়েছে। এছাড়া ৫৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় মজলিসে শূরার কমিটিতে নারী সদস্য রয়েছেন ১৭ জন। একইসঙ্গে মাওলানা এটিএম মাছু’মকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।
সারাদেশে সাংগঠনিক কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে ১৪টি অঞ্চলের পরিচালক হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—ঢাকা মহানগরে মিয়া গোলাম পরওয়ার, রাজশাহীতে মাওলানা রফিকুল ইসলাম খান, খুলনায় অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এবং সিলেটে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। অন্যান্য অঞ্চলের দায়িত্বে আছেন এটিএম আজহারুল ইসলাম (বগুড়া), মাওলানা আবদুল হালিম (রংপুর-দিনাজপুর), মোবারক হোসাইন (কুষ্টিয়া-যশোর), অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল (বরিশাল), সাইফুল আলম খান মিলন (ঢাকা উত্তর), আবদুর রব (ঢাকা দক্ষিণ), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন (ময়মনসিংহ), ড. হামিদুর রহমান আযাদ (ফরিদপুর), মাওলানা এটিএম মাছু’ম (কুমিল্লা-নোয়াখালী) এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান (চট্টগ্রাম)।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমান জামায়াতের আমির নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার তিন মাস পর তিনি মজলিসে শূরার সঙ্গে পরামর্শক্রমে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য এই নতুন নেতৃত্ব নির্বাচন ও শপথ বাক্য পাঠ করান। ঘোষিত এই কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.