আপনি পড়ছেন

সরকার পতনের পর কোণঠাসা অবস্থায় থাকা এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে ঝটিকা কর্মসূচি পালন করেছেন। ফরিদপুর, পাবনা ও নওগাঁ জেলায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

ফরিদপুর, পাবনা ও নওগাঁয় আ. লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান
ছবি - সংগৃহীত

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর কোতয়ালি থানার পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, যুবলীগের নেতাকর্মীরা সেখানে জাতীয় ও দলীয় পতাকা টাঙাচ্ছেন। এ কর্মসূচিতে অংশ নেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা যুবলীগের সদস্য হিমেল মাহাফুজ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাওসার আকন্দ এবং সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা দেবাশীষ নয়ন। পতাকা উত্তোলনের সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।

একই দিন পাবনা জেলা শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুব আলম খান নেতা, পৌর আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান, আশরাফ পিন্টুসহ বেশ কয়েকজন নেতাকর্মী একটি লাঠিতে জাতীয় পতাকা টাঙিয়ে স্লোগান দিচ্ছেন। তবে দলটির মূল কার্যালয় এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিক্ষুব্ধ ছাত্রজনতার ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে গত ১৮ মাস ধরে কার্যালয়টিতে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ছিল।

পাবনার ঘটনার বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মণ্ডল জানান, এমন কোনো ঘটনা তাদের জানা নেই। তবে তারা বিষয়টি নজরে রেখেছেন এবং শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনেও একই ধরনের চিত্র দেখা গেছে। সেখানে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনসহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে স্লোগান দেন। পরে পুলিশ গিয়ে পতাকাগুলো জব্দ করে। নওগাঁ সদর মডেল থানার ওসি নিয়ামুল হক জানান, ভোরে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে নেতাকর্মীরা পতাকা টাঙিয়ে রেখে গিয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.