আপনি পড়ছেন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- প্রধানমন্ত্রীর কার্যালয়

দায়িত্ব গ্রহণের চতুর্থ কার্যদিবসে আজ সচিবালয়ে অফিস করবেন তারেক রহমান। দিনের কর্মসূচি অনুযায়ী তিনি সকাল ১০টায় দপ্তরে পৌঁছাবেন। সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। এরপর বেলা ১১টায় সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেবন তিনি।

গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান ১১তম ব্যক্তি, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসেছেন। তারেক রহমান দুই-তৃতীয়াংশের বেশি এমপির সমর্থনে সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন।

১৮ ফেব্রুয়ারি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করে সচিবালয়ে প্রথম অফিস করেন তিনি। তারেক রহমান ১৯ ফেব্রুয়ারিও সচিবালয়ে দাপ্তরিক কাজ করেন। মাঝে শুক্রবার সরকারি ছুটি কাটান। সর্বশেষ শনিবার ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে অফিস করেন তারেক রহমান। তিনি মূলত প্রশাসনিক কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে ছুটির দিনে শনিবারেও দাপ্তরিক কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.