আপনি পড়ছেন

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের মধ্যেই, ইসির প্রস্তুতি শুরু
নির্বাচন কমিশনের (ইসি) লোগো

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আসন দুটি শূন্য ঘোষণা হওয়ায় আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই উপনির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বগুড়া-৬ আসনটি শূন্য হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একাধিক আসনে বিজয়ী হওয়ায়। ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে তিনি গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এবং এ বিষয়ে কমিশনে ঘোষণাপত্র জমা দেন। এরপর থেকেই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচন স্থগিত করা হয় বৈধ প্রার্থীর মৃত্যুজনিত কারণে। গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে কিডনি জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যান।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। জোটের শরিকরা পেয়েছে ৩টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন এবং বিরোধী দলের ভূমিকা পালন করছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.