আপনি পড়ছেন

সচিবালয়ে দাবি আদায়ে গিয়ে উল্টো শিক্ষামন্ত্রীর তোপের মুখে পড়েছেন শিক্ষক নেতারা। সরকার সব দাবি মেনে নিলে শিক্ষকরা জাতিকে কী উপহার দেবেন—নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের এমন আচমকা প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি উপস্থিত নেতারা। রবিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই ঘটনা ঘটে।

‘দাবি মানব, বিনিময়ে আপনারা জাতিকে কী দেবেন’—শিক্ষামন্ত্রীর প্রশ্নে নীরব নেতারা
এহসানুল হক মিলন

সভার শুরুতেই শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে জাতীয়করণসহ ১৩ দফা দাবির একটি তালিকা পেশ করা হয়। মন্ত্রীর কাছে সব দাবি পূরণের আশ্বাস চাইলে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, ‘আমরা সব দাবি মেনে নেব, কিন্তু বিনিময়ে আপনারা (শিক্ষকরা) জাতিকে কী দেবেন? ভাইসভার্সা... আমরা দেব, আপনারা কী দেবেন বলেন?’ মন্ত্রীর এই সুনির্দিষ্ট প্রশ্নের জবাব না দিয়ে নেতারা নিজেদের পুরনো বঞ্চনার কথা তুলে ধরতে থাকেন।

শিক্ষামন্ত্রীর প্রশ্নের উত্তর না দিয়ে নেতারা এলোমেলোভাবে কথা বলতে শুরু করলে তিনি বিরক্ত হন। একপর্যায়ে তিনি বলেন, ‘আপনারা শিক্ষক কিন্তু প্রশ্নই তো বোঝেন না। শিক্ষকরা যদি প্রশ্ন না বোঝে, তাহলে পড়াবেন কীভাবে?’ তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকদের দাবি-দাওয়া সম্পর্কে তিনি অবগত আছেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে শিক্ষকদের ওপর আর কোনো বঞ্চনা চলবে না বলে তারা বিশ্বাস করেন।

বৈঠকে একপর্যায়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সবাই একসঙ্গে কথা বলতে শুরু করলে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, প্রথম সভা হিসেবে তিনি শৃঙ্খলার আশা করেছিলেন, কিন্তু শিক্ষকদের এমন আচরণ দুঃখজনক। এরপর তিনি নেতাদের পদক্রম অনুযায়ী কথা বলার অনুরোধ জানান। তবুও প্রেসিডিয়াম সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ কেউই মন্ত্রীর মূল প্রশ্নের উত্তর দিতে পারেননি।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, শিক্ষকদের লিখিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। আপনাদের সঙ্গে আলোচনা করেই দীর্ঘমেয়াদি সমাধানে যেতে চাই, যাতে পাঁচ বা সাত বছর পর একই দাবিতে আবার আন্দোলনে নামতে না হয়।’

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ অন্য নেতারা সভায় উপস্থিত ছিলেন। তারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ মোট ১৩টি দাবি মন্ত্রীর সামনে তুলে ধরেন। তবে বাজেট সংক্রান্ত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, নতুন বাজেটে অনেক বিষয় না থাকায় তাৎক্ষণিকভাবে সব বাস্তবায়ন সম্ভব নয়।

অবশেষে শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, সরকার শিক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না এবং যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রীর এমন বক্তব্যের পর সভাটি সমাপ্ত হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.