আপনি পড়ছেন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্পষ্ট করেছেন যে, বাংলাদেশ নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার পাশাপাশি অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর তিনি গণমাধ্যমের সামনে সরকারের এই অবস্থান তুলে ধরেন।

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ঘোষণা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ঢাকা
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

তিনি জানান, সরকারের পররাষ্ট্রনীতির মূল কথাই হলো ‘বাংলাদেশ ফার্স্ট’ বা সবার আগে বাংলাদেশ। এই নীতি জাতীয় মর্যাদা ও পারস্পরিক স্বার্থরক্ষার ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে। রবিবার ও সোমবার অনুষ্ঠিত এসব বৈঠকে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের কাছেও সরকারের এই কূটনৈতিক রূপরেখা ব্যাখ্যা করা হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, এখন পর্যন্ত ভারত, চীন, পাকিস্তান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে তার আলোচনা হয়েছে। এসব দেশের প্রতিনিধিরা বর্তমান সরকারের ওপর গভীর আস্থা রেখেছেন এবং নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলে তিনি মন্তব্য করেন।

এদিন সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার পৃথকভাবে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নতুন পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্ক আরও নিরাপদ ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ড. খলিলুর রহমান আরও বলেন, বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো পারস্পরিক সম্মান বজায় রেখে সমাধান করা হবে। বর্তমানে বৈঠকগুলো সৌজন্যমূলক হলেও ভবিষ্যতে সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা অত্যন্ত গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারব বলে আশা করছি।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.