আপনি পড়ছেন

পেশায় ব্যবসায়ী ও হিসাববিদ মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো কোনো ব্যবসায়ী এই গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। এর আগে গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হয়। আজ বুধবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে দিনভর নানা ঘটনার পর এই রদবদলের খবর আসে।

প্রথমবারের মতো ব্যবসায়ী গভর্নর পেল বাংলাদেশ ব্যাংক, বিদায়বেলায় যা বললেন মনসুর
বাংলাদেশ ব্যাংকর লোগো

নিয়োগ বাতিলের খবর আসার ঠিক আগমুহূর্তে এক সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর বলেছিলেন, ‘পদত্যাগ করতে আমার মাত্র দুই সেকেন্ড সময় লাগবে।’ তিনি জানান, জাতির সেবার ব্রত নিয়ে এবং দেশের সংকটকালীন মুহূর্তে দায়িত্ব হিসেবেই তিনি এই পদে এসেছিলেন।

এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ‘স্বৈরাচারী’ আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় নানা দাবি উত্থাপন করা হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, ন্যায্য দাবি নিয়ে বারবার গেলেও গভর্নর তা আমলে নেননি, উল্টো দমন-নিপীড়নের পথ বেছে নিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করে জানান, তারা স্বায়ত্তশাসনের বদলে স্বৈরশাসন দেখছেন। তিনি অভিযোগ করেন, গভর্নর কর্মকর্তাদের মান নিয়ে প্রশ্ন তুলে তাদের মনোবল ভেঙে দিচ্ছেন এবং ব্যাংক খাত নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন, যা পুরো খাতের ওপর প্রভাব ফেলছে। তিন কর্মকর্তার শোকজ ও বদলি প্রত্যাহারের দাবিও জানানো হয় সভা থেকে।

নতুন গভর্নর নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পরপরই কেন্দ্রীয় ব্যাংকে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। একদল কর্মকর্তা ‘মব’ তৈরি করে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে জোর করে বের করে দেন। এ সময় ‘ধর ধর’ স্লোগান এবং গায়ে হাত তোলার চেষ্টার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম তাকে ঘাড় ধরে গাড়িতে তোলায় নেতৃত্ব দেন বলে জানা যায়। ঘটনাস্থলে নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন ও পরিচালক নওশাদ মোস্তফাসহ প্রায় ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিজের অবস্থান পরিষ্কার করে বিদায়ী গভর্নর সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষা ও আমানতকারীদের স্বার্থেই তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। তার মতে, দেউলিয়া হওয়া থেকে ব্যাংকগুলোকে বাঁচাতে এবং বাজারের স্থিতিশীলতা রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ জরুরি ছিল। কোনো একক ব্যাংকের জন্য নয়, বরং পুরো খাতের ওপর আস্থা রাখতেই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সাবেক অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই পরিবর্তনের বিষয়ে বলেন, হুট করে গভর্নর পদে পরিবর্তন ইতিবাচক বার্তা দেয় না। তিনি উল্লেখ করেন, আহসান এইচ মনসুর একজন জ্ঞানী ব্যক্তি এবং তার সময়ে পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনসহ বেশ কিছু ভালো কাজ হয়েছে। গভর্নর পদটি অত্যন্ত সংবেদনশীল, যেখানে দাতা সংস্থা ও বিদেশি ঋণের বিষয়গুলো জড়িত থাকে।

বিক্ষুব্ধ কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছিলেন, দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার থেকে তারা কলমবিরতিতে যাবেন এবং রবিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তিন কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ ও বদলি করার প্রতিবাদে এই আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে দিনশেষে শীর্ষ পদেই পরিবর্তনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে দিনভর চলা এই উত্তেজনার।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.