ফাওজুল কবিরের বাসায় ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের ইফতার
- Details
- by ২৪ ডেস্ক
নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্প্রতি বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত এই সরকারের উপদেষ্টারা এখন আর তেমন খবরে নেই। তবে তাদের কয়েকজনকে আবার একসঙ্গে দেখা গেল সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের বাসায়।

জানা গেছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীতে ফাওজুল কবিরের মিন্টো রোডের বাসায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অনেকে উপস্থিত হন। সেখানে ছিলেন সাবেক উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও। আরও যোগ দেন বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
এক ফেসবুক পোস্টে সাবেক প্রেস সচিব শফিকুল আলম জানান, ফাওজুল কবির খান ও তার পরিবার মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে দিচ্ছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) একটি ভাড়া বাসায় উঠবেন তারা। শফিকুল আলম ফেসবুকে ইফতার ও নৈশভোজের অনেক ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
ইফতার ও নৈশভোজে সাবেক উপদেষ্টাদের মধ্যে ছিলেন সালেহউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, তৌহিদ হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সি আর আবরার, শেখ বশিরউদ্দীন, শারমীন এস মুরশিদ, এ কে এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, বিধান রঞ্জন পোদ্দার ও সুপ্রদীপ চাকমা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.