আপনি পড়ছেন

উত্তর সাইপ্রাসের (টিআরএনসি) প্রেসিডেন্ট তুফান এরহুরম্যান বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। শনিবার এক বিবৃতিতে তিনি এই সতর্কবার্তা দেন। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে কূটনীতি ও আন্তর্জাতিক আইনের শাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।

এরহুরমান: ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা স্থায়ী শান্তির পথে বড় ঝুঁকি
তুফান এরহুরম্যান

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এরহুরম্যান বলেন, বিশ্বজুড়ে এমন একটি ব্যবস্থার প্রয়োজন যেখানে আন্তর্জাতিক আইন প্রাধান্য পাবে এবং কূটনীতির মাধ্যমে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে। তিনি উল্লেখ করেন, ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

শান্তিকামী উত্তর সাইপ্রাসের জনগণের পক্ষ থেকে এরহুরম্যান বলেন, নিরপরাধ বেসামরিক মানুষ ও শিশুদের জীবন বাঁচাতে দ্রুত আইনি ভিত্তি ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

উল্লেখ্য, কথিত হুমকির অভিযোগ তুলে শনিবার ভোরে ইরানের ওপর হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তা প্রকাশ করেছেন।

এমন এক সময়ে এই হামলা চালানো হলো যখন ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। গত বৃহস্পতিবার জেনেভায় এই আলোচনার একটি পর্ব শেষ হয়। এর আগে গত বছরের জুনেও ইরানের ওপর ১২ দিনের যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল। সেই সময় পরবর্তীতে যুক্তরাষ্ট্র যোগ দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.