ট্রাম্প: ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান এখন অনেক সহজ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলা অত্যন্ত কার্যকর হয়েছে এবং এটি মধ্যপ্রাচ্যে কূটনীতির নতুন সুযোগ তৈরি করতে পারে। তার মতে, তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির কূটনৈতিক সমাধানের পথ এখন আগের চেয়ে অনেক প্রশস্ত হয়েছে।

শনিবার সিবিএস নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এক দিন আগের তুলনায় এখন বিষয়টি (কূটনৈতিক সমাধান) অনেক সহজ হয়ে গেছে। কারণ তারা (ইরান) ভীষণ মার খাচ্ছে।’
তেহরানের সামরিক সক্ষমতা হ্রাস এবং পারমাণবিক হুমকি মোকাবিলায় শনিবার ইরানে বড় ধরনের এই সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর আগে এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। একই সঙ্গে তিনি ইরানি জনগণকে তাদের ‘দেশ ফিরিয়ে নেওয়ার’ আহ্বান জানান।
এই হামলাকে নিজের দেশ ও বিশ্বের জন্য ‘একটি মহান দিন’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সিবিএস নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই হামলায় ইরানের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বে আসার জন্য বেশ কয়েকজন ‘যোগ্য প্রার্থী’ রয়েছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি দিনভর মার্কিন কর্মকর্তা ও বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করেছেন এবং ইরানের প্রতিক্রিয়ার ওপর কড়া নজর রাখছেন। হামলার পর ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন মিত্রদের ওপরও হামলা চালিয়েছে।
সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, ‘এমনটাই আমাদের প্রত্যাশা ছিল।’ তবে তিনি উল্লেখ করেন, ইরানের পাল্টা জবাব যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ধারণার চেয়ে অনেক কম ছিল। তার ভাষায়, ‘আমরা ভেবেছিলাম এটি দ্বিগুণ হবে।’ তবে পরিস্থিতি এখনও পরিবর্তনশীল বলে তিনি সতর্ক করেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানে এই অভিযানে এখন পর্যন্ত কোনো মার্কিন সেনার হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। রিপাবলিকান নেতারা প্রেসিডেন্টের এই পদক্ষেপকে জোরালো সমর্থন দিলেও ডেমোক্র্যাটদের কেউ কেউ স্বচ্ছতার দাবি তুলেছেন।
সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার এই হামলার কারণ ও হুমকির ভয়াবহতা সম্পর্কে কংগ্রেস ও মার্কিন জনগণকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান। ভবিষ্যতে ইরান ইস্যুতে কংগ্রেসের সঙ্গে কাজ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি সব সময় কংগ্রেসের সঙ্গে কাজ করতে চাই। আমি সব সময়ই তাদের সঙ্গে কাজ করেছি।’
ইরানের সঙ্গে চলমান এই সংঘাতকে আনুষ্ঠানিকভাবে ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করতে অস্বীকৃতি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তার মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের ওপর আসা যেকোনো হুমকি নস্যাৎ করা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.