ইরাকে মার্কিন ঘাঁটি ও আধাসামরিক বাহিনীর অবস্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরাকের রাজধানী বাগদাদ ও উত্তরাঞ্চলীয় শহর এরবিলের মার্কিন সামরিক ঘাঁটিসহ দেশটির পশ্চিমাঞ্চলে রাষ্ট্রীয় আধাসামরিক বাহিনীর অবস্থানে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এসব হামলার খবর পাওয়া গেল।

ইরাকের স্থানীয় সংবাদমাধ্যম আল-সুমারিয়া ও আল-রাশিদের বরাত দিয়ে জানা যায়, সোমবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন ‘ভিক্টোরিয়া’ ঘাঁটি লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, একটি ড্রোন ঘাঁটির বিশেষ অপারেশন এলাকার ভেতরে আছড়ে পড়ে এবং অন্যটি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। আল-রাশিদকে একটি নিরাপত্তা সূত্র জানায়, ভিক্টোরিয়া ঘাঁটির ভেতরে অবস্থিত লজিস্টিক সাপোর্ট সেন্টারটি ছিল এই হামলার অন্যতম লক্ষ্য। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে রবিবার সন্ধ্যায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। আনাদোলু এজেন্সির প্রতিনিধি জানান, বিমানবন্দর এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা করে এবং বিস্ফোরণের পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘প্রেস টিভি’ দাবি করেছে, এরবিলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।
একই দিন রাত ৯টার দিকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আকাশাত এলাকায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) বা হাশদ আল-শাবির একটি অবস্থানে দুটি বিমান হামলা চালানো হয়। ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডের সিকিউরিটি মিডিয়া সেল এক বিবৃতিতে জানায়, হামলায় পিএমএফের ৪৫ নম্বর ব্রিগেডের একটি অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এই হামলায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে।’ তবে নিহতের সঠিক সংখ্যা এখনো জানানো হয়নি এবং ঘটনার তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে জঙ্গি গোষ্ঠী আইএস (দায়েশ) বিরোধী লড়াইয়ের জন্য স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে পিএমএফ গঠিত হয়েছিল এবং ২০১৬ সালে একে ইরাকি সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়।
আঞ্চলিক এই চরম উত্তেজনার সূত্রপাত হয় গত শনিবার, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে একযোগে বড় ধরনের হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা নিহত হন। এর প্রতিক্রিয়া হিসেবে তেহরান ইসরায়েল, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সম্পদ এবং বেশ কয়েকটি উপসাগরীয় দেশ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা প্রতিশোধ নেওয়া শুরু করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.