এনসিপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক স্থগিত
- Details
- by ২৪ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ তথ্য জানিয়েছে এনসিপির দপ্তর সেল।

এনসিপি জানিয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক হওয়ার কথা ছিল। এই বৈঠক স্থগিত করা হয়েছে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত, বিজ্ঞপ্তিতে সে ধরনের কোন বিষয় উল্লেখ করা হয়নি।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাতে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার ঢাকা সফর নিয়ে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে পল কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান পল কাপুর। তিনি প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, অবৈধ অভিবাসন, মধ্যপ্রাচ্যে সংঘাত, রোহিঙ্গা ইস্যুসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.