আপনি পড়ছেন

জ্বালানি সংকট বিবেচনায় কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবার মহান স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী: ২৬ মার্চে দেশজুড়ে কোনো আলোকসজ্জা করা যাবে না
সালাহউদ্দিন আহমদ

রবিবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছর দেশজুড়ে আলোকসজ্জা করা হলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবার তা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি ব্যবহারে সংযম বজায় রাখা এবং সম্ভাব্য জ্বালানি সংকট এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে দিবসটি উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হবে। এ কর্মসূচিতে ধর্ম মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রধান ভূমিকা পালন করবে, আর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৬ মার্চ ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের আয়োজন থাকবে। এ অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং যাতায়াত সহজ হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

ঈদুল ফিতরের আগে সম্ভাব্য ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার আগাম প্রস্তুতিও নিচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে সমন্বয়ের জন্য শিল্পাঞ্চল পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তিনি বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও পরিবহন শ্রমিকদের সঙ্গে সমন্বয় করবেন।

‘মব জাস্টিস’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব অপরাধকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়। নরসিংদীতে এক তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা পুলিশের হেফাজতে রয়েছে। অনুরূপ আরও কয়েকটি ঘটনার তদন্তও চলছে। তবে মব কালচারকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এটি নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

গার্মেন্টস শ্রমিকদের ঈদের আগে বেতন-ভাতা নিয়ে সম্ভাব্য অস্থিরতার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, পোশাক খাতের সংগঠনগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানই ঈদের আগেই শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ করতে পারবে বলে আশা প্রকাশ করেছে। তবুও কোথাও সমস্যা দেখা দিলে তা আগেভাগেই সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.