ইসলামভীতি ‘অপ্রতিরোধ্য মহামারির মতো’ ছড়াচ্ছে, সতর্ক করলেন তুরস্কের জাতিসংঘ দূত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে ইসলামভীতি বা ইসলামোফোবিয়া এক ভয়ংকর মহামারির মতো ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে তুরস্ক। একইসঙ্গে এটি সমাজের প্রতিটি স্তরে বিষবাষ্প ছড়াচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সোমবার কানাডার হ্যামিল্টনে জাতিসংঘ সাধারণ পরিষদের এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তুরস্কের জাতিসংঘ দূত আহমেত ইলদিজ এসব কথা বলেন।

ইসলামোফোবিয়া মোকাবিলার আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পক্ষেও বক্তব্য দেন তিনি। আহমেত ইলদিজ বলেন, ‘বর্তমানে বিশ্বের অনেক অঞ্চলে ইসলামবিদ্বেষ, বর্ণবাদ এবং ঘৃণামূলক অপরাধ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।’
এই ধরনের কর্মকাণ্ড মানুষের মর্যাদা, সমতা ও মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থি বলে উল্লেখ করেন তুরস্কের এই দূত। তিনি জানান, লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সম্প্রদায়ের সরাসরি ক্ষতির পাশাপাশি ইসলামভীতি সামাজিক সম্প্রীতি নষ্ট করছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য হুমকি তৈরি করছে।
তিনি জোর দিয়ে বলেন, ‘ইসলামভীতি কোনো যৌক্তিক সমালোচনা বা বুদ্ধিবৃত্তিক বিতর্কের বিষয় নয়। এটি মূলত কুসংস্কার, বৈষম্য এবং অসহিষ্ণুতার প্রকাশ, যা মুসলমানদের মৌলিক অধিকার ও মর্যাদাকে ক্ষুণ্ন করে।’
গাজা উপত্যকার পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনার দিকে ইঙ্গিত করে ইলদিজ জানান, এসব ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য দশকের অন্যতম গভীর সংকট তৈরি করেছে এবং মুসলিমবিরোধী বক্তব্য বৃদ্ধিতে ইন্ধন জোগাচ্ছে। মুসলমানদের ক্রমশ বহিরাগত, সাংস্কৃতিক হুমকি বা নিরাপত্তার ঝুঁকি হিসেবে তুলে ধরা হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ ধরনের বয়ান জনসমক্ষে কুসংস্কারকে স্বাভাবিক করতে এবং মুসলমানদের অমানবিকীকরণে ভূমিকা রাখছে।’
ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তুরস্কের এই প্রতিনিধি। তিনি জানান, যেকোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে পরিচালিত ঘৃণা অগ্রহণযোগ্য এবং ইসলামভীতি ও ইহুদিবিদ্বেষসহ সব ধরনের বৈষম্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে হবে।
ঘৃণামূলক অপরাধের জবাবদিহি নিশ্চিতে এসব ঘটনার আরও ভালো নজরদারির আহ্বান জানান তিনি। ইলদিজ বলেন, ‘অনেক ঘৃণামূলক অপরাধের ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক রেকর্ডে থাকে না, কারণ এগুলোকে ঘৃণা বা বৈষম্যের প্রকাশ হিসেবে না দেখে সাধারণ অপরাধ হিসেবে তালিকাভুক্ত করা হয়।’
এ ধরনের ঘৃণ্য অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে সব দেশের প্রতি আহ্বান জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.