আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশালাকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে গত সপ্তাহে আগুন লাগে। টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলেছে এই আগুন। এতে রণতরীটির বেশ কয়েকজন সেনা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টানা ৩০ ঘণ্টা জ্বলেছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড, ধোঁয়ায় অসুস্থ সেনারা
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ছবি- এএফপি

ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের কয়েক নাবিক ও সামরিক কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, গত সপ্তাহে রণতরীটির কাপড় ধোয়ার জায়গার (লন্ড্রি) অংশে অগ্নিকাণ্ড ঘটে। এর আগে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এটি যুদ্ধকালীন কোনো হামলার ঘটনা নয়। ওই ঘটনায় দুই নাবিক সামান্য আহত হয়েছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন করা ১ লাখ টন ওজনের রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে নৌবাহিনী দাবি করেছে। তবে ১৩ বিলিয়ন (১ হাজার ৩০০ কোটি) ডলার মূল্যের এ রণতরীতে থাকা প্রায় সাড়ে ৪ হাজার ক্রু ও বিমান সেনার অবস্থা বর্তমানে চরম অস্বস্তিকর।

নিউইয়র্ক টাইমস বলছে, অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৬০০ নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন। এখন রণতরীর টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন তারা। এ ছাড়া লন্ড্রি পুড়ে যাওয়ায় অনেকেই কাপড় ধুতে পারছেন না।

১০ মাস ধরে মোতায়েন থাকা এ রণতরীতে টয়লেট সমস্যাও প্রকট হয়ে উঠেছে। এনপিআরের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে এর টয়লেট মেরামতে বারবার বাইরে থেকে সাহায্য নিতে হয়েছে। গত বছরের জুন মাসে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরিটি আটলান্টিক, ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। যদি এই মোতায়েন এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত গড়ায়, তবে তা হবে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন বিমানবাহী রণতরীর সবচেয়ে দীর্ঘ মোতায়েন হিসেবে রেকর্ড গড়তে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.