আপনি পড়ছেন

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও সব বগি উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় বাংলাবান্ধা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ট্রেনটির রাজশাহী ও পঞ্চগড় উভয় প্রান্তের যাত্রা।

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: ১৯ ঘণ্টা পরও শেষ হয়নি উদ্ধার
ছবি- সংগৃহীত

গতকাল বুধবার বগুড়ার আদমদীঘিতে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারে আরও তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন-পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আউয়াল।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের এই কর্মকর্তা জানান, ৯টা বগির মধ্যে চারটি পুরোপুরি উদ্ধার করে রেল লাইনের ওপরে নেওয়া হয়েছে। বাকিগুলো উদ্ধার করে রেললাইনের পাশে রাখা হয়েছে। সব বগি উদ্ধার করতে কমপক্ষে আরও তিন ঘণ্টা সময় লাগবে। এরপরে কাজ শুরু হবে রেললাইন ঠিক করার।

তিনি আরও বলেন, রাজশাহী-পঞ্চগড় রুটের বাংলাবান্ধা ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এই ট্রেনটি রাত ৯টায় রাজশাহী ও সকাল ৯টায় পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা করে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা অন্য ট্রেনগুলো বগুড়া হয়ে গন্তব্যে যাচ্ছে। এই ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করতে রেলের কর্মীরা কাজ করছে।

এর আগে বুধবার দুপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন অতিক্রম করার পরপরই বাগবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৯টি বগি লাইনচ্যুত হয়। ৬৬ জন আহত হন। তাদের আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফলে ওই রুটে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা-রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনার পরে রাজশাহী পঞ্চগড়ের মধ্যে চলাচল করা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি উভয় পাশে যাত্রা বাতিল করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম বলেন, কোনো ধরনের গাফিলতি বা তথ্যগত গ্যাপ ছিল কি না, তা খতিয়ে দেখতে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.