পেন্টাগনের গণমাধ্যম নীতিকে অসাংবিধানিক ঘোষণা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের গণমাধ্যম নীতিকে অসাংবিধানিক বলে রায় দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত জানিয়েছেন, পেন্টাগন গণমাধ্যমের ওপর যে বিধিনিষেধ আরোপ করেছে, তা মার্কিন সংবিধানে সুরক্ষিত মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি। গত শুক্রবার এই ঐতিহাসিক রায় দেওয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে দ্য নিউইয়র্ক টাইমসের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত জানান। মামলায় অভিযোগ করা হয়েছিল যে, পেন্টাগন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে। ফেডারেল বিচারক পল ফ্রিডম্যান তার রায়ে জানান, গণমাধ্যমের ওপর পেন্টাগনের এই কড়াকড়ি মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে নিশ্চিত করা বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে।
আদালত তার রায়ে জাতীয় নিরাপত্তা, সামরিক কর্মী এবং যুদ্ধ পরিকল্পনা রক্ষার প্রয়োজনীয়তার বিষয়টি স্বীকার করেছেন। তবে ভেনেজুয়েলা ও ইরানের প্রতি মার্কিন পদক্ষেপের প্রেক্ষাপটে সরকারি কার্যক্রমের বিষয়ে জনগণের বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি জানার অধিকার এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
রায়ে বলা হয়, পেন্টাগনের এসব নীতি সাংবাদিকদের কাজের পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। ৪০ পৃষ্ঠার রায়ে বিচারক বলেন, ‘সংক্ষেপে বলতে গেলে, এই নীতি অনুযায়ী প্রতিরক্ষা দপ্তরের অনুমোদন ছাড়া যেকোনো সংবাদ সংগ্রহ ও প্রকাশ একজন সাংবাদিকের পরিচয়পত্র বাতিল বা স্থগিত করার সম্ভাব্য কারণ হতে পারে।’
রায়ে আরও বলা হয়, ‘পরিচয়পত্র না হারিয়ে সাংবাদিকরা কীভাবে তাদের কাজ করতে পারবেন, তার কোনো উপায় এই নীতিতে রাখা হয়নি।’
আদালত আরও উল্লেখ করেন, পেন্টাগনের নতুন গণমাধ্যম নীতিগুলো এতটাই অস্পষ্ট যে তা যথাযথ আইনি প্রক্রিয়ার সাংবিধানিক নিশ্চয়তাকে লঙ্ঘন করে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, তারা এই রায়ের সঙ্গে একমত নন এবং অবিলম্বে এর বিরুদ্ধে আপিল প্রক্রিয়া শুরু করবেন।
অন্যদিকে দ্য নিউইয়র্ক টাইমসের মুখপাত্র চার্লি স্ট্যাডল্যান্ডার জানান, তাদের পত্রিকা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে, যা দেশে মুক্ত গণমাধ্যমের সাংবিধানিক সুরক্ষাকে আরও শক্তিশালী করবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের করের টাকায় সরকার ও সামরিক বাহিনী কীভাবে কাজ করে, তা জানার অধিকার মার্কিন নাগরিকদের রয়েছে। জনস্বার্থে প্রশ্ন করার ক্ষেত্রে স্বাধীন গণমাধ্যমের অধিকারকে এই রায় আবারও নিশ্চিত করেছে বলেও জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.