জ্বালানি তেলের দাম বাড়ছে না— প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ
- Details
- by ২৪ ডেস্ক
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে চলমান উদ্বেগের মধ্যে সরকার স্পষ্ট করেছে এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন, জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে বর্তমান সংকটের বড় কারণ হিসেবে তিনি মানুষের ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কে অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতাকে দায়ী করেন।
তার ভাষ্য, অনেকেই ধারণা করছেন দাম বাড়বে এমন আশঙ্কা থেকেই অতিরিক্ত মজুতের চেষ্টা করছেন, যা সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করছে।
তিনি পাম্প মালিক ও সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, যেহেতু দাম বাড়ছে না, তাই অযথা মজুত করে কোনো লাভ হবে না।
সরকারি পর্যায়ে রেশনিংয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জ্বালানি সরবরাহ একটি নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হয়। কিন্তু হঠাৎ চাহিদা বেড়ে গেলে সাময়িক চাপ তৈরি হয়। ঈদের আগে স্বাভাবিক কয়েক দিনের জ্বালানি সরবরাহ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাওয়ার ঘটনাকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও সরকার অভ্যন্তরীণ বাজারে তা সমন্বয় করেনি। কারণ, এতে মূল্যস্ফীতি বেড়ে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ পড়বে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, সরকার বর্তমানে স্পট মার্কেট থেকে গ্যাস সংগ্রহ করছে। কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থাকলেও সরবরাহে অনিশ্চয়তা তৈরি হতে পারে। ফলে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে চাপ অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেন তিনি।
জ্বালানি খাতে সমন্বয়হীনতার অভিযোগ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বড় ধরনের কোনো সমন্বয় সমস্যা নেই। তবে কোথাও সীমাবদ্ধতা থাকলে তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.