আপনি পড়ছেন

ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধপত্র পাঠিয়েছি, যেন আসামিদের বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী: হাদি হত্যার আসামিদের ফেরাতে ভারতকে অনুরোধপত্র পাঠিয়েছি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, হাদি হত্যায় অভিযুক্তদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। একবার চার্জশিট দেওয়া হয়েছিল, পরে সম্ভবত না রাজি দেওয়ায় পুনরায় তদন্ত হচ্ছে। এরই মধ্যে ভারতে প্রথমে দুজন পরে আরেকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ফেরত পাঠাতে গ্রেপ্তারি পরোয়ানাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে অনুরোধপত্র পাঠিয়েছি। যেন এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তি হিসেবে সেসব আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসেই প্রথম গণহত্যা শুরু হয়। এখান থেকেই তৈরি হয় স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট।

পুলিশ সংস্কারের বিষয়ে এক প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এখন বিশ্বের বেশ কিছু উন্নত দেশের সঙ্গে বাংলাদেশ পুলিশের সংস্কারের জন্য কথা বলছি। যেন আমরা মান উন্নয়ন ও ক্যাপাসিটি বিল্ডআপের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ করতে পারি।

তিনি আরও বলেন, আমরা সহায়তা চাচ্ছি, সেটাকে অনেক সময় বলা হয় অ্যাডভাইজার সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট। ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিংয়ে সব ক্ষেত্রে আমরা উন্নত রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পাবো। তাদের কাছে আমরা প্রয়োজনীয় সহযোগিতা চাইছি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.