আপনি পড়ছেন

গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ১৮৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নিহত হয়েছেন ৪৭ জন। একই সঙ্গে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক লেবানিজ সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দেশটির সেনাবাহিনী পৃথকভাবে এসব তথ্য নিশ্চিত করেছে।

লেবাননে নিহত বেড়ে ১১৮৯, প্রাণ হারালেন এক সেনাসদস্য
লেবাননের পরিস্থিতি

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। নিহতদের মধ্যে ১২৪ জন শিশু এবং ৮৬ জন নারী রয়েছেন। গত ২ মার্চ হিজবুল্লাহর আন্তঃসীমান্ত হামলার পর থেকে দক্ষিণ লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এদিকে, শুক্রবার দক্ষিণ লেবাননের দেইর আল-জহরানি শহরে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ মফিদ তুফাইলি নামের এক সেনা করপোরাল নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করে জানায়, নিহত ওই সেনাসদস্যের শেষকৃত্যের সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।

লেবাননে এই সংঘাত এমন এক সময়ে ঘটছে, যখন মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এই অস্থিতিশীলতা তৈরি হয়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হন বলে সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এসব পাল্টা হামলায় হতাহতের পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশ্ববাজার ও বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.