আপনি পড়ছেন

জ্বালানি সাশ্রয়ে নতুন পদক্ষেপের কথা ভাবছে সরকার। জ্বালানি ব্যবহারে চাপ কমাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

জ্বালানি সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি বাড়ানোর চিন্তা, বৃহস্পতিবার সিদ্ধান্ত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। নতুন সরবরাহ কমে যাওয়ায় বিদ্যমান মজুদ দিয়েই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। এ অবস্থায় জ্বালানি সাশ্রয়ে বিকল্প পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার।

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে অফিস সময়সূচিতে পরিবর্তন আনা কিংবা আংশিকভাবে বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) চালুর বিষয়েও আলোচনা চলছে। তবে এসব প্রস্তাব এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

জানা গেছে, প্রতিটি সরকারি সংস্থাকে নিজ নিজ পর্যায়ে জ্বালানি সাশ্রয়ের পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। এসব প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখান থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিবহন খাতে জ্বালানি খরচ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিশেষ করে বড় শহরগুলোতে শিক্ষার্থীদের যাতায়াত কমিয়ে কীভাবে জ্বালানি সাশ্রয় করা যায়, তা নিয়ে কাজ চলছে।

পরিস্থিতি মোকাবিলায় গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১টি নির্দেশনা জারি করেছে।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো ওই নির্দেশনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি অফিস ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.