খোমেনী ইহসান: সংবিধান সংস্কার নয়, চাই নতুন করে প্রণয়ন
- Details
- by ২৪ ডেস্ক
শনিবার (৪ এপ্রিল) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে নতুন সংবিধান প্রণয়ন এবং জুলাইয়ে নিহতের ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।

সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, ‘বাংলাদেশের বর্তমান সংবিধানের সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এই সংবিধান সংস্কার বা সংশোধনের প্রক্রিয়া বাদ দিয়ে জনগণের ভোটে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।’
তিনি আরও জানান, দেশে সংবিধান নিয়ে রাজনীতিতে বিভ্রান্তি চলছে। বাহাত্তরের সংবিধান প্রণয়নকারীরা অবৈধভাবে জনগণের ওপর ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে চাপিয়ে দিয়েছিল। এর মাধ্যমে একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার পথ তৈরি হয় বলে তিনি মন্তব্য করেন।
সরকার ও বিরোধী দলের সমালোচনা করে খোমেনী ইহসান বলেন, ‘৫ আগস্টের পর বর্তমান সংবিধান পরিত্যক্ত হয়ে পড়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এটি পুনর্বহালের চেষ্টা শুরু হয়।’
তিনি বর্তমান নির্বাচিত বিএনপি সরকার ও বিরোধী দলকে সংবিধান সংস্কার প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। বিদ্যমান সংসদ বহাল রেখেই আলাদা একটি গণপরিষদ গঠন করে নতুন সংবিধান তৈরির প্রস্তাব দেন তিনি। একইসঙ্গে তিনি পিলখানা, শাপলা চত্বর এবং জুলাইয়ের ঘটনার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, ‘জুলাইয়ের পর বাংলাদেশ বিনির্মাণ ও জনগণকে ক্ষমতায়নের জন্য সবচেয়ে বড় বাধা হলো বাহাত্তরের সংবিধান।’
সহকারী সদস্য সচিব আব্দুস সালাম অভিযোগ করেন, সংস্কারের নামে দেশে তামাশা চলছে। তিনি গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নতুন সংবিধান প্রণয়নের জোর দাবি জানান।
এ ছাড়া বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান এবং সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান তাদের বক্তব্যে পুরোনো সংবিধান বাতিল করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান।
গালীব ইহসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট শাহ আব্দুল আজীজ। এ সময় সাইদুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, মো. আরিফুল ইসলামসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.