ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রুকে খুঁজে পেয়েছে মার্কিন বাহিনী। তবে অভিযান শেষ হয়নি। মার্কিন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, ইরানে রাতে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যের অবস্থান গত রাতে শনাক্ত করে মার্কিন বাহিনী। তাকে উদ্ধারের সময় উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়। শেষ পর্যন্ত ক্রু সদস্যকে উদ্ধারে সক্ষম হয় মার্কিন বাহিনী।
মার্কিন কর্মকর্তারা বলছেন, নিখোঁজ ক্রু উদ্ধার হলেও পরিস্থিতি এখনো বিপজ্জনক। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার ক্রু সদস্য এবং উদ্ধারকারী দলটি এখনো ইরানের ভূখণ্ড ত্যাগ করতে পারেনি। যুদ্ধ পরিস্থিতির কারণে ওই ক্রু সদস্য এবং উদ্ধার কর্মীদের জীবন এখনো ঝুঁকির মুখে। এখন প্রধান লক্ষ্য সফলভাবে ইরান থেকে তাদের ‘এক্সফিলট্রেট’ করা বা নিরাপদে বের করে নিয়ে আসা।
গত শুক্রবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে ওড়ার সময় দুজন থাকেন। এর মধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন। যেদিন বিমানটি ইরান ভূপাতিত করে ওইদিনই এক ক্রুকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানে প্রবেশ করে তারা। আজ রোববার জানা গেলো দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক পরিভাষায় 'এয়ারম্যান' শব্দটি ব্যবহার করা হলেও, উদ্ধারকৃত ব্যক্তির লিঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের উদ্ধারের প্রক্রিয়াটি বর্তমানে একটি 'অ্যাক্টিভ মিশন' হিসেবে চলছে। তারা নিরাপদ স্থানে না পৌঁছানো পর্যন্ত একে চূড়ান্তভাবে সফল বলা যাচ্ছে না।
দ্বিতীয় ক্রু সদস্য এখন মার্কিন উদ্ধারকারী দলের সঙ্গে আছেন, কিন্তু তারা এখনো ইরানের সীমানার ভেতরে আটকা। তারা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন কি না, তার কোনো সুনিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.