স্বরাষ্ট্রমন্ত্রী: সংবিধান ‘সংস্কার’ নয়, ‘সংশোধন’ হবে
- Details
- by ২৪ ডেস্ক
সংবিধানকে কখনো ‘সংস্কার’ করা যায় না, এটি কেবল ‘সংশোধন’, ‘রহিত’ বা ‘স্থগিত’ করা সম্ভব এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ’ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে, যাতে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি ‘জুলাই জাতীয় সনদ’ ও ঘোষণার মূল ভাবনা সংবিধানে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার রয়েছে। এটি সংবিধানের চতুর্থ তফসিলে যুক্ত করার প্রস্তাবও দেন তিনি।
তবে মন্ত্রী বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা করা উচিত নয়।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে মন্তব্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ওই সংশোধনীতে কিছু অংশে আইনগত ত্রুটি বা ‘লেজিসলেটিভ ফ্রড’ ছিল, যার কিছু অংশ ইতোমধ্যে আদালত অসাংবিধানিক ঘোষণা করেছে। বাকি অংশ সংসদে আলোচনার মাধ্যমে বাতিল বা সংশোধনের সুযোগ রয়েছে।
তিনি আরও দাবি করেন, সংবিধানের ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে কিছু ঐতিহাসিক ব্যাখ্যায় ভুল ছিল, যা সংশোধনের প্রয়োজন রয়েছে।
স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন এবং পরদিন কালুরঘাট থেকে প্রভিশনাল হেড অব স্টেট হিসেবে দায়িত্ব গ্রহণের ঘোষণা আসে এটি সংবিধানে প্রতিফলিত হওয়া উচিত।
সংবিধানের মূলনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা প্রয়োজন, যা পূর্ববর্তী সময়ে সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছিল।
এ ছাড়া তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণই সকল ক্ষমতার মালিক এবং সেই ক্ষমতা সংসদের মাধ্যমে প্রয়োগ হয়।
প্রস্তাবিত ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের বিষয়েও তিনি সমর্থন বলেন, যেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে।
বিরোধী দলসহ সব পক্ষকে নিয়ে একটি বিশেষ সংসদীয় কমিটিতে বসে সংবিধান সংশোধনের রূপরেখা নির্ধারণের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, কোনো বাইরের ‘প্রেসক্রিপশন’ নয়, সিদ্ধান্ত আসবে দেশের সংসদের মধ্যেই।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.