আপনি পড়ছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শান্তি প্রস্তাবের জবাবে ইরানের দেওয়া শর্তাবলিকে একটি ‘তাৎপর্যপূর্ণ পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ দুই সপ্তাহের উচ্চপর্যায়ের আলোচনার পর পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১০ দফার এই প্রস্তাব পাঠিয়েছে তেহরান। এতে কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে যুদ্ধ পুরোপুরি বন্ধের দাবি জানানো হয়েছে।

স্থায়ী যুদ্ধবিরতি চায় ইরান, প্রস্তাবকে ‘তাৎপর্যপূর্ণ’ বললেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতির বদলে স্থায়ী সমাধানের ওপর জোর দিয়েছে ইরান। তাদের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে— পুরো অঞ্চলে সংঘাতের স্থায়ী অবসান, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচলের রূপরেখা তৈরি, যুদ্ধবিধ্বস্ত এলাকার পুনর্গঠনে সহায়তা এবং তেহরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার। মূলত ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে সম্প্রতি মার্কিন বাহিনীর হেলিবর্ন (হেলিকপ্টারযোগে) অভিযানসহ বেশ কিছু সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এই প্রস্তাব দিল দেশটি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রসঙ্গে বলেন, ‘কী ঘটে তা আমরা দেখব।’

তিনি জানান, ওয়াশিংটনের হাতে অনেক বিকল্প রয়েছে এবং তারা চাইলে এখনই ইরান ছাড়তে পারে। তবে তিনি বিষয়টি পুরোপুরি শেষ করতে চান।

ইরানের তেলের বিষয়ে ট্রাম্প বলেন, ‘সুযোগ থাকলে আমি ইরানের তেল নিয়ে নিতাম। তারা এ বিষয়ে কিছুই করতে পারত না।’

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪৫ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব বর্তমানে আলোচনায় থাকা অনেকগুলো ধারণার মধ্যে একটি মাত্র।

ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট এখনো এতে স্বাক্ষর করেননি। অপারেশন এপিক ফিউরি চলমান রয়েছে।’

আগামী বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১৭০০ টায় ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। এসব হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ অন্তত ১ হাজার ৩৪০ জন নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.