ইতালির সতর্কবার্তা: ‘শাসকদের ভুলের’ মাশুল যেন ইরানের সাধারণ জনগণকে দিতে না হয়
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইরানের সাধারণ নাগরিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইতালি। দেশটির সরকার সতর্ক করে বলেছে, শাসকদের ভুলের খেসারত কোনোভাবেই সাধারণ ইরানিরা দিতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুমকির পর মঙ্গলবার ইতালির পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়।

মঙ্গলবার এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে।’ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির জন্য তার বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে তিনি এই কড়া বার্তা দেন।
ইতালি সরকার এক বিবৃতিতে জানায়, তারা মধ্যপ্রাচ্য সংকটের ঘটনাপ্রবাহ এবং নতুন করে সামরিক উত্তেজনার ঝুঁকির ওপর নিবিড়ভাবে নজর রাখছে। এই সংঘাত কৌশলগত, সামরিক ও বেসামরিক লক্ষ্যের মধ্যে কোনো পার্থক্য ছাড়াই ইরানের পুরো ভূখণ্ডে ছড়িয়ে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছে।
উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী ক্ষেপণাস্ত্র হামলা এবং বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করার চেষ্টার কথা উল্লেখ করে রোম। পাশাপাশি তেহরানের অস্থিতিশীল আচরণের তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করে তারা। এছাড়া ইরান সরকার নিজ দেশের জনগণের ওপর যে নিয়মতান্ত্রিক ও বর্বরোচিত দমন-পীড়ন চালাচ্ছে, তারও সমালোচনা করা হয় বিবৃতিতে।
তবে ইতালির সরকার ইরানের নেতৃত্ব এবং সাধারণ জনগণের মধ্যে পার্থক্য করার ওপর জোর দিয়েছে। তারা জানায়, একটি সরকারের দায়বদ্ধতা এবং লাখো সাধারণ নাগরিকের ভাগ্যের মধ্যে সুস্পষ্ট পার্থক্য টানা অত্যন্ত জরুরি।
ইতালির সরকার আরও জানায়, বেসামরিক অবকাঠামো ও ইরানের জনগণের নিরাপত্তা রক্ষার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের সঙ্গে তারা একমত। সংকট সমাধানে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলেও তারা আশা প্রকাশ করে।
এর আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, তেহরান যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয় এবং মঙ্গলবার ইস্টার্ন ডেলাইট টাইম (ইডিটি) রাত ৮টার (বুধবার গ্রিনিচ মান সময় ০০০০) মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে বোমা হামলা চালানো হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন।
এর জবাবে তেহরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিশ্ববাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.