শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে
- Details
- by ২৪ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হয়। একই দিনে হয় গণভোটও। তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করে ইসি।
অন্যদিকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-২ দুটি আসনে নির্বাচিত হন। আইন অনুযায়ী তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে ইসি। পরে আজ একই দিনে দুই আসনের ভোট গ্রহণের তারিখ রেখে তফসিল ঘোষণা করে সংস্থাটি। গণভোটে ‘হ্যাঁ’ আগেই জয়যুক্ত হওয়ায় আসন দুটিতে আর গণভোট হচ্ছে না।
শেরপুর-৩ আসনের নির্বাচনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান মাসুদ এবং বাসদের (মার্কসবাদী) মিজানুর রহমান।
এই নির্বাচনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে চার লাখ ৯ হাজার ৮০৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। ভোটকেন্দ্রে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় বিভিন্ন বাহিনীর ১৮ থেকে ২০ জন নিরাপত্তা সদস্য আছেন। নির্বাহী ও বিচারিক হাকিম রয়েছেন ৩৬ জন। ইসির নিজস্ব পর্যবেক্ষক মোতায়েন আছেন ১৮ জন করে।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী রয়েছেন চারজন। তারা হলেন– বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) আল-আমিন তালুকদার এবং স্বতন্ত্র থেকে আমিনুল ইসলাম।
মোট ১৫০টি ভোটকেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষে চার লাখ ৫০ হাজার ৩০৯ ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০ জন, বিজিবি ৮ প্লাটুন (১৮৯ জন), র্যাবের ১০ টিম (৭০ জন), পুলিশের এক হাজার ৩২৭ ও আনসার ভিডিপির এক হাজার ৯৯০ সদস্য নিয়োজিত করা হয়েছে।
ইসি জানায়, বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী ও দেশের মধ্যে মোট সাত হাজার ৩০৯ জন। বগুড়া-৬ আসনে প্রবাসী এক হাজার ২৮১ জন ও দেশের ভেতর দুই হাজার ৪৫৫ জনকে ব্যালট পাঠানো হয়েছে। শেরপুর-৩ আসনে প্রবাসী ৩৮৩ জন এবং দেশের ভেতরে তিন হাজার ১৯০ জনকে পোস্টাল ব্যালট পাঠানো হয়।
এদিকে বগুড়া-৬ আসনে ভোট দিয়ে ব্যালট পাঠিয়েছেন তিনজন প্রবাসী ও ৬১৬ জন দেশের ভেতরের ভোটার। শেরপুর-৩ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রবাসী একজনের ও দেশের ভেতরের এক হাজার ২৪৫ জনের ভোট।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.