ঢাকা মেডিকেলে মারামারি: ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- Details
- by ২৪ ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মারামারির ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কমিটি আগামী ১১ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। পাশাপাশি জরুরি বিভাগে চিকিৎসা সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।

গতকাল বুধবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকে বৈঠক শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
মারামারির ঘটনার সূত্রপাতের বিষয়ে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগের দায়িত্বরত জেনারেল সার্জারি বিভাগের এক চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে অন্যান্য চিকিৎসার পাশাপাশি বাইরে থেকে নামের একটি ইনজেকশন কিনে আনার পরামর্শ দেন। এটি হাসপাতালে ছিল না। শিক্ষার্থীর সঙ্গে থাকা সহপাঠীরা ইনজেকশনটি বাইরে কোথাও খুঁজে পাননি। তারা আবার হাসপাতালে ফিরে চিকিৎসককে জানান ইনজেকশনটি কোথাও পাওয়া যায়নি।
জানা গেছে, এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালের ভবনের নিচে জরুরি বিভাগের প্রধান প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। ঘটনার পর হাসপাতাল চত্বরে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর হাসপাতালের ভেতরে অবস্থান নেন ইন্টার্ন চিকিৎসকরা। মাঝে প্রবেশ পথ তালাবদ্ধ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মোস্তাক আহমেদ জানান, যে ইনজেকশন প্রেসক্রাইব করা হয়েছে, সেটি প্যাসিডিন জাতীয়। তার ধারণা, এ কারণেই হয়তো ওষুধ বিক্রেতারা সেটি দিতে চাননি। যদিও সাধারণত এই ধরনের ইনজেকশন বিভিন্ন জায়গায় পাওয়া যায়। চিকিৎসকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আপাতত জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। ডা. মোস্তাক আহমেদ বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি বিভাগের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চিকিৎসাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনায় যারা দায়ী তাদের চিহ্নিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ডিনকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী শনিবার তদন্ত প্রতিবেদন জমা দেবে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পরিচালক বলেন, প্রতিদিন জরুরি বিভাগে প্রায় ১ হাজার ৭০০ রোগী চিকিৎসা নেন। এই ধরনের ঘটনা কারো কাঙ্ক্ষিত নয়। মাঝেমধ্যে দুই-একটি ঘটনা হয়ে যায়। আমরা কেস টু কেস ঘটনার তদন্ত করি। আমাদের চিকিৎসকরা এখানে নিরাপত্তাহীনতায় ভোগেন। আমরা চিকিৎসকদের সিকিউরড রাখতে পারি না, এটা সত্য কথা।
তিনি আরো বলেন, চিকিৎসকের দায়িত্ব চিকিৎসা দেওয়া, কিন্তু রোগীদেরও তাদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। চিকিৎসক এবং রোগীদের যে সম্পর্ক পারস্পারিকভাবে সেটি উন্নত করা দরকার।
এদিকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি। রাত ২টায় এক ব্রিফিংয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক চার দফা দাবি জানান। দাবির মধ্যে রয়েছে- ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত ও বিচার, হাসপাতালের নিরাপত্তা জোরদারে আর্মড পুলিশ মোতায়েন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না হলে সারাদেশের ইন্টার্ন চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে যাবেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.