প্রতিবেদন: অধিকৃত পশ্চিম তীরে ‘গোপনে’ ৩৪টি অবৈধ বসতি অনুমোদন ইসরায়েলের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে গোপনে ৩৪টি নতুন অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। সাম্প্রতিক এক বৈঠকে রেকর্ডসংখ্যক এসব বসতি নির্মাণের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ২৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চ্যানেল ২৪ ওই সিদ্ধান্তের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু হওয়া সামরিক অভিযান চলাকালে এই অনুমোদন দেওয়া হয়েছে। চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, ‘নিরাপত্তা মন্ত্রিসভা গোপনে পশ্চিম তীরে ৩৪টি নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে, যা ইরানের বিরুদ্ধে অভিযান চলাকালে এক পদক্ষেপে পাস হওয়া সর্বোচ্চ সংখ্যা।’
সম্প্রচারমাধ্যমটি জানায়, অনুমোদিত স্থানগুলোর মধ্যে উত্তর পশ্চিম তীরের ফিলিস্তিনি এলাকা এবং ইসরায়েলি বাহিনীর খুব কম যাতায়াত থাকা দুর্গম অঞ্চলও রয়েছে। মন্ত্রিসভার এক অধিবেশনে এত বিপুলসংখ্যক বসতি অনুমোদনের ঘটনা এটিই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের শেষের দিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের অনুমোদিত মোট অবৈধ বসতির সংখ্যা বেড়ে ১০৩টিতে দাঁড়িয়েছে।
চ্যানেলটির তথ্যমতে, ইসরায়েলের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির ওই বৈঠকে উপস্থিত ছিলেন এবং তিনি এই সিদ্ধান্তের কোনো প্রকাশ্য বিরোধিতা করেননি। তবে তিনি জনবল সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একই সঙ্গে একাধিক এলাকায় সিদ্ধান্তটি বাস্তবায়নের ক্ষেত্রে পরিস্থিতি মূল্যায়নের অনুরোধ জানান। প্রতিবেদনটিতে আরও জানানো হয়, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের চাপ এড়াতেই মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গোপন রাখার পথ বেছে নেয়। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার বিরোধিতা করেছেন। এ প্রতিবেদনের বিষয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২২ সালের শেষের দিকে নেতানিয়াহু সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের হার বেড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এবং সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের আওতায় অবৈধ বলে গণ্য করে। পশ্চিম তীরজুড়ে ১৪১টি অবৈধ বসতি ও ২২৪টি ফাঁড়িতে প্রায় সাড়ে সাত লাখ ইসরায়েলি দখলদার বসবাস করছে। এর মধ্যে পূর্ব জেরুজালেমের ১৫টি অবৈধ বসতিতে রয়েছে আড়াই লাখ ইসরায়েলি।
সাম্প্রতিক বছরগুলোতে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বাহিনী ও দখলদারদের অভিযান জোরদার হয়েছে। অবৈধ বসতি সম্প্রসারণের পাশাপাশি ফিলিস্তিনিদের গ্রেপ্তার, হত্যা, সম্পদ ধ্বংস এবং বাস্তুচ্যুত করার মতো ঘটনা ঘটছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের সতর্কবার্তা, এ ধরনের পদক্ষেপ পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পথ প্রশস্ত করতে পারে, যা জাতিসংঘের প্রস্তাবে উল্লেখ থাকা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত শেষ করে দেবে। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে এক যুগান্তকারী মতামতে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতি খালি করার আহ্বান জানায়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.