আপনি পড়ছেন

বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাব মহাপরিচালক: বাংলা নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই
আহসান হাবীব পলাশ

আহসান হাবীব পলাশ বলেন, নববর্ষ ঘিরে কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীকে আইনের আওতায় আনতে র‍্যাব কাজ করবে।

এদিকে দুই যুগ আগের রমনা বটমূলে বোমা হামলার ভয়াবহতার স্মৃতি মাথায় রেখে রমনা বটমূলে এবারের পহেলা বৈশাখ উদযাপন ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য যে কোনো অপচেষ্টা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে র‌্যাবের হেলিকপ্টার। পাশাপাশি ইউনিফর্মধারী সদস্যদের ফুট পেট্রোল ও টহলকে ভাগ করে জোরদার করা হয়েছে নজরদারি।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নববর্ষ ঘিরে নির্দিষ্ট কোনো হামলার শঙ্কা না থাকলেও সতর্কতায় ঘাটতি রাখা হচ্ছে না। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র‌্যাব ও পুলিশের বিভিন্ন নির্দেশনা ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রস্তুত থাকছে ফায়ার সার্ভিসের টিম এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে সার্বক্ষণিক সক্রিয়।

এর আগে র‌্যাবের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বলেন, সামগ্রিকভাবে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের ডিজি ঢাকাসহ সারাদেশে যত র‍্যাবের ব্যাটালিয়ন আছে, সবাইকে নির্দেশনা দিয়েছেন। পহেলা বৈশাখ ঘিরে দেশের প্রতিটি জেলায় বড় বড় আয়োজনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.