ইসরায়েলি পতাকায় স্বস্তিকা চিহ্ন, পোলিশ পার্লামেন্টে তুলকালাম
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
পোল্যান্ডের পার্লামেন্টে ডেভিডের তারার বদলে নাৎসি স্বস্তিকা সম্বলিত একটি বিকৃত ইসরায়েলি পতাকা প্রদর্শন করে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছেন এক উগ্র ডানপন্থি আইনপ্রণেতা। গ্রেজর্গ ব্রাউন নামের ওই পোলিশ আইনপ্রণেতা মঙ্গলবার গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলকে নতুন থার্ড রাইখ হিসেবেও আখ্যা দিয়েছেন।

পোল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ সেজমে ভাষণ দেওয়ার সময় ব্রাউন ওই বিকৃত পতাকাটি তুলে ধরেন। সেখানে তিনি ইসরায়েল সরকারের তীব্র সমালোচনা করেন এবং ইসরায়েলের সঙ্গে পোল্যান্ডের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। গাজায় ফিলিস্তিনিদের ওপর অপরাধ সংঘটনের অভিযোগ এনে তিনি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্র নতুন থার্ড রাইখ হয়ে উঠেছে।’
এই ন্যক্কারজনক ঘটনার পরপরই পার্লামেন্টে উপস্থিত অন্যান্য আইনপ্রণেতারা তাৎক্ষণিক প্রতিবাদ শুরু করেন। অনেকেই এটিকে ‘কেলেঙ্কারি’ বলে চিৎকার করতে থাকেন এবং ব্রাউনকে পোডিয়াম ছেড়ে যাওয়ার দাবি জানান। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ব্রাউন পার্লামেন্টে দেওয়া তার ভাষণে বারবার ইসরায়েলবিরোধী ও ইহুদিবিদ্বেষী মন্তব্য করে আসছেন। এর আগে তিনি অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে পার্লামেন্টে আয়োজিত একটি হানুক্কা অনুষ্ঠান পণ্ড করেছিলেন। এছাড়া চলতি বছরের শুরুর দিকে ইউরোপীয় পার্লামেন্টে হলোকাস্ট বা ইহুদি নিধনের স্মরণানুষ্ঠানের নীরবতা ভেঙে তিনি গাজার পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘পোল্যান্ডের জনজীবনে ইহুদিবিদ্বেষ, ঘৃণা বা নাৎসি অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের স্মৃতি অবমাননার কোনো জায়গা নেই।’ পার্লামেন্টের স্পিকার সিমন হোলোউনিয়া জানান, ব্রাউনের মন্তব্য এবং বিকৃত পতাকা প্রদর্শনের ঘটনাটি পোল্যান্ডের আইন লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখতে তিনি পার্লামেন্টের আইনজীবীদের নির্দেশ দিয়েছেন।
সরকারি জোট এবং বিরোধী দলের সদস্যরাও ব্রাউনের এই ঘৃণ্য কাজের তীব্র সমালোচনা করেছেন। ক্রিস্তোফ গাওকভস্কি এই ভাষণকে রাজনৈতিক পর্যালোচনার আড়ালে ‘নিছক ইহুদিবিদ্বেষ’ হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, বিরোধী দলীয় আইনপ্রণেতা মিশাল স্জারবা জানান যে ব্রাউন সম্ভাব্য সব সীমা অতিক্রম করেছেন।
ওয়ারশতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এই ঘটনায় হতবাক হয়েছে বলে জানিয়েছে এবং পোলিশ কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইসরায়েলের পতাকাকে নাৎসি প্রতীকের সমতুল্য করা ইতিহাসের এক জঘন্য বিকৃতি এবং হলোকাস্টের শিকার ব্যক্তিদের জন্য চরম অপমানজনক।
গাজা যুদ্ধ এবং পোল্যান্ডের যুদ্ধকালীন স্মৃতি নিয়ে দেশটিতে চলমান বিতর্কের মাঝেই এই ঘটনা ঘটল। নাৎসিদের সঙ্গে তুলনা করা এবং হলোকাস্টের জন্য পোল্যান্ড বা পোলিশদের দায়ী করার বিষয়ে পোলিশ সরকার সবসময়ই অত্যন্ত সংবেদনশীল। সরকারের এই সংবেদনশীলতা বারবার ব্রাউনের উসকানিমূলক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক রূপ নিয়েছে, যার মূল লক্ষ্য মূলত ইসরায়েল ও ইহুদিরা।
উগ্র ডানপন্থি কনফেডারেশন অব দ্য পোলিশ ক্রাউনের নেতা ব্রাউন ইতোমধ্যে তার পূর্ববর্তী কর্মকাণ্ডের জন্য সম্ভাব্য ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ২০২৩ সালের ডিসেম্বরে পার্লামেন্টে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে হানুক্কা মোমবাতি নিভিয়ে দেওয়ার ঘটনাও রয়েছে। এছাড়া ইহুদি এবং হলোকাস্ট প্রসঙ্গে ব্রাউনের দেওয়া অন্যান্য বক্তব্য নিয়েও প্রসিকিউটররা তদন্ত করছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.