আমিরাতের ঋণ মেটাতে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ঋণ পরিশোধের বাধ্যবাধকতার মধ্যে দুর্বল বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ সামলাতে পাকিস্তানকে ৩০০ কোটি (৩ বিলিয়ন) ডলার আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে সৌদি আরব। দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী সপ্তাহের মধ্যেই রিয়াদ এই প্রতিশ্রুত অর্থ সরবরাহ করবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কর্মী পর্যায়ের আলোচনার জন্য বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন আওরঙ্গজেব। বুধবার পাকিস্তানি সম্প্রচারমাধ্যম জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সহায়তার কথা প্রকাশ করেন। সৌদি অর্থমন্ত্রীর সঙ্গে বিস্তারিত বৈঠকের কথা উল্লেখ করে আওরঙ্গজেব বলেন, ‘তিনি আমাকে স্পষ্টভাবে বলেছেন যে, অতিরিক্ত আমানত হিসেবে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার দেওয়া হবে।’
চলতি মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতকে ৩৫০ কোটি (৩.৫ বিলিয়ন) ডলার ঋণ পরিশোধ করার কথা রয়েছে পাকিস্তানের। ঠিক এমন সময়েই সৌদি আরবের এই সহায়তার খবর সামনে এলো।
গত সপ্তাহে আনাদোলু এক প্রতিবেদনে জানায়, সৌদি আরব এবং কাতার পাকিস্তানকে ৫০০ কোটি (৫ বিলিয়ন) ডলারের আর্থিক সহায়তা দেবে। এর ফলে জুনের মধ্যে বৈদেশিক অর্থ পরিশোধের পাশাপাশি দুর্বল রিজার্ভের ওপর চাপ এড়াতে সক্ষম হবে ইসলামাবাদ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান ব্যয় এবং বাহ্যিক চাপের মধ্যে রিয়াদ ইসলামাবাদকে এই আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে।
আর্থিক সহায়তা নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-জাদান ইসলামাবাদ সফর করেন। সেখানে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন।
আমদানি ব্যয় বৃদ্ধির কারণে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মধ্যে রয়েছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, নতুন অর্থপ্রবাহ ছাড়া আগামী সপ্তাহগুলোতে এই রিজার্ভ আরও কমে যেতে পারে। ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ আর্থিক বৈঠকের আগে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও যুক্ত হচ্ছে সরকার।
আবুধাবির তাৎক্ষণিক নিষ্পত্তির অনুরোধের পর এপ্রিলের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতকে ৩৫০ কোটি ডলার ঋণ পরিশোধ করবে পাকিস্তান। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
পাকিস্তানের তরল বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় ২ হাজার ১৮৯ কোটি (২১.৮৯ বিলিয়ন) ডলার। এর মধ্যে স্টেট ব্যাংক অব পাকিস্তানের কাছে রয়েছে ১ হাজার ৬৪০ কোটি (১৬.৪ বিলিয়ন) ডলার এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রয়েছে প্রায় ৫৪৯ কোটি (৫.৪৯ বিলিয়ন) ডলার। আওরঙ্গজেবের মতে, গত সপ্তাহে পাকিস্তান ১৪০ কোটি (১.৪ বিলিয়ন) ডলারের বৈদেশিক অর্থ পরিশোধ করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.