মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য: ঐক্যবদ্ধ জবাবের ডাক ইতালির
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে পড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির পাশে দাঁড়িয়েছে দেশটির প্রধান বিরোধী দল। পোপ লিওর প্রতি সংহতি জানানোয় মেলোনির ওপর ক্ষুব্ধ হন ট্রাম্প। বুধবার ইতালির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে ট্রাম্পের ওই সমালোচনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এলি শ্লেইন।

ডেমোক্রেটিক পার্টির (পিডি) এই সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে ট্রাম্পের এই সমালোচনার বিরুদ্ধে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জবাব দেওয়া প্রয়োজন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমি নিশ্চিত যে এই বিষয়ে পুরো পার্লামেন্ট একমত হবে।’ ইতালির প্রধানমন্ত্রী পোপ লিওর প্রতি সংহতি জানিয়ে সঠিক কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
ইতালিকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে উল্লেখ করে শ্লেইন সংবিধানের যুদ্ধবিরোধী নীতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান আমাদের দেশ বা সরকারের ওপর হামলা, হুমকি বা অসম্মান প্রদর্শনের সাহস দেখাতে পারেন না।’
পার্লামেন্টে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিরক্ষায় ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলে মনে করেন শ্লেইন। তিনি বলেন, ‘এই পার্লামেন্টে আমরা হয়তো একে অপরের প্রতিপক্ষ, কিন্তু আমরা সবাই ইতালির নাগরিক ও জনগণের প্রতিনিধি। তাই আমাদের সরকার ও দেশের বিরুদ্ধে কোনো হামলা বা হুমকি আমরা মেনে নেব না।’ এ সময় তিনি ট্রাম্পের মন্তব্যের সর্বসম্মত নিন্দার আহ্বান জানান।
এর আগে গত মঙ্গলবার ইতালীয় সংবাদপত্র ‘কোরিয়েরে দেল্লা সেরা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে চান না দেখে তিনি অবাক হয়েছেন।
ইরানে যুদ্ধের বিষয়ে পোপের বিরোধিতার কারণে ট্রাম্প যে ক্ষোভ প্রকাশ করেছিলেন, সেটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলেন মেলোনি। মূলত এর পরপরই মেলোনিকে নিয়ে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে এবং সুযোগ পেলে দুই মিনিটের মধ্যে ইতালিকে উড়িয়ে দেয়, তাতেও মেলোনির কোনো যায় আসে না।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া চলমান ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার মধ্যে সেখানকার ফিলিস্তিনিদের প্রতি একাধিকবার সংহতি প্রকাশ করেছেন পোপ। গাজার পরিস্থিতিকে অগ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করার পাশাপাশি ইরানকে জড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.