আপনি পড়ছেন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল, তার মাধ্যমে দেশটিতে শাসনব্যবস্থার পরিবর্তন হলেও পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়েছে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল।

ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনে পরিস্থিতি আরও ‘খারাপ’
ইরানের পতাকা

প্রতিবেদনে বলা হয়, তেহরানের একটি বিলবোর্ডে নতুন নির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি বর্তমান সরকারবিরোধীদের জন্য সবচেয়ে ‘ভয়ংকর দুঃস্বপ্ন’ হিসেবে আবির্ভূত হয়েছে। এর ফলে ইরান এখন একজন অপেক্ষাকৃত তরুণ ও কট্টরপন্থি নেতার অধীনে একটি সামরিক রাষ্ট্রে পরিণত হবে, যেখানে বিপ্লবী গার্ড বাহিনী আরও বেশি আধিপত্য বিস্তার করবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বিশ্বাস থেকে যুদ্ধ শুরু করেছিল যে, মোজতবার বাবা আলি খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের সরিয়ে দিলে তা শাসনব্যবস্থা পরিবর্তনের পথ তৈরি করতে পারে। অথবা অন্তত তাদের স্বার্থের পক্ষে কাজ করবে এমন নেতাদের ক্ষমতায় আনতে সহায়তা করতে পারে।

তবে সেই ফল অর্জনের বদলে ক্ষমতার শূন্যস্থানটি এখন ‘কট্টরপন্থি নতুন নেতাদের’ দখলে চলে গেছে। তারা দেশে বা আন্তর্জাতিক অঙ্গনে কোনো ধরনের রাজনৈতিক আপস করতে মূলত অনিচ্ছুক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার ইরান ডেস্কের সাবেক প্রধান ড্যানি সিট্রিনোভিচ বলেন, ‘যুদ্ধটি শাসনব্যবস্থার পরিবর্তন করেছে এবং তা কোনো ইতিবাচক দিকে হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন এক বাস্তবতা তৈরি করেছি, যা যুদ্ধের আগে ইরানিদের পরিস্থিতির চেয়েও খারাপ।’

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কট্টরপন্থিরা এখন দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব নিয়ন্ত্রণ করছে। তারা এমন এক যুদ্ধে উজ্জীবিত হয়েছে, যেটিকে তাদের অনেকেই ‘শিয়া মুসলিমদের ত্রাণকর্তার’ প্রত্যাবর্তনের পূর্বলক্ষণ বলে মনে করে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.