আপনি পড়ছেন

দীর্ঘমেয়াদি সংঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ প্রতিরক্ষা বলয় ভেদ করে আঘাত হানছে এবং এতে ধ্বংসযজ্ঞের মাত্রা বাড়ছে এমন তথ্য উঠে এসেছে হারেৎজ এর এক বিশ্লেষণে।

দীর্ঘ যুদ্ধে চাপে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা, বাড়ছে ক্ষয়ক্ষতি
ইসরায়েলের পেতাহ টিকভায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির দৃশ্য

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০ দিনব্যাপী সংঘাতের শেষ পর্যায়ে ছোড়া প্রতি চারটি ক্ষেপণাস্ত্রের একটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। মোট প্রায় ৬৫০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্তত ৭৭টি সরাসরি আঘাত হানে।

বিশেষজ্ঞরা বলছেন, যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করেছে, তার বেশির ভাগই ছিল ক্লাস্টার বা গুচ্ছবোমা বহনকারী। এসব অস্ত্র একাধিক ক্ষুদ্র বোমায় বিভক্ত হয়ে বিস্তৃত এলাকায় আঘাত হানে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি হয়।

পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রের তুলনায় গুচ্ছবোমার প্রভাব অনেক বেশি বিস্তৃত। এসব হামলায় শতাধিক স্থানে বিস্ফোরণ ঘটে এবং হতাহত ও অবকাঠামোগত ক্ষতির ঘটনা বাড়ে।

ইসরায়েলি সামরিক সূত্রগুলো বলছে, প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নয়, বরং কৌশলগত কারণে সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়নি। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবসতি রক্ষায় অগ্রাধিকার দিয়ে কিছু ক্ষেপণাস্ত্রকে ফাঁকা স্থানে পড়তে দেওয়া হয়েছে, যাতে ব্যয়বহুল ইন্টারসেপ্টর সংরক্ষণ করা যায়।

তবে বিশ্লেষকদের মতে, গুচ্ছবোমার ক্ষেত্রে এই কৌশল কার্যকর নয়। কারণ, ক্ষেপণাস্ত্রটি আকাশে ভেঙে একাধিক বোমায় পরিণত হলে তা বৃহৎ এলাকায় ছড়িয়ে পড়ে, যা প্রতিহত করা কঠিন হয়ে যায়।

যুদ্ধের অগ্রগতির সঙ্গে সঙ্গে হামলার ধরনেও পরিবর্তন এসেছে। শুরুতে মূলত সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হলেও পরবর্তী সময়ে জনবহুল এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

উদ্ধারকারী বাহিনীর তথ্য অনুযায়ী, রাজধানী তেল আবিব ও আশপাশের এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। গুচ্ছবোমার আঘাতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে।

দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজ করছে। তবে নিরাপত্তাজনিত কারণে তাদের প্রতিরক্ষা কৌশল নিয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.