আপনি পড়ছেন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিতে ইরানের কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তুরস্কে আন্তালিয়া ফোরামের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের সঙ্গে সাক্ষাতের পর সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়।

হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র চলাচল নিশ্চিতে ইরানের কর্তৃপক্ষকে নির্দেশনা
এমভি বাংলার জয়যাত্রা

সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে, খলিলুর রহমান ও সাঈদ খাতিবজাদেহ সাক্ষাতের সময় উপসাগরীয় অঞ্চলের ক্রমবিকাশমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন। বৈঠক চলাকালে পররাষ্ট্রমন্ত্রী চলমান ঘটনাবলির বিষয়ে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সকল পক্ষের সংযম, সংলাপ ও কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনের গুরুত্বের ওপর জোর দেন।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে তেহরান সফর করবেন।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল সহজতর করার জন্য তার মধ্যস্থতা ব্যবহারের অনুরোধ জানান খলিলুর রহমান। তিনি বলেন, হরমুজ পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় ইরান যখন বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে, তখন আমরা অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে বিষয়টি নিয়ে খবর নেন এবং গত রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুই নেতা এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছে বাংলার জয়যাত্রা। সেখানে এক বন্দর থেকে আরেক বন্দরে পণ্য পরিবহনে নিয়োজিত ছিল জাহাজটি। ১১ মার্চ বিএসসি এটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেও সেবার অনুমতি না পাওয়ায় হরমুজ প্রণালী পার হওয়া যায়নি। পরবর্তী সময়ে অনুমতি না পেয়ে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার তোলা হয় জাহাজটিতে। এই সার দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে নেওয়ার কথা রয়েছে। তবে যুদ্ধবিরতি শুরুর পর দ্বিতীয় দফায়ও অনুমতি চেয়ে পায়নি তারা। এরপর থেকেই হরমুজের কাছাকাছি পারস্য উপসাগরে নোঙর করে আছে জাহাজটি। সর্বশেষ শুক্রবার তৃতীয় দফায় হরমুজ পার হতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে আগের জায়গায় ফিরে যায়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.