আপনি পড়ছেন

ইসরায়েলি সেনাদের যুদ্ধাপরাধের স্বীকারোক্তির পর তাদের অসদাচরণের জন্য জবাবদিহি ও শাস্তিমূলক ব্যবস্থার আহ্বান জানিয়েছে পোল্যান্ড। সোমবার পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি এই দাবি জানান।

ইসরায়েলি সেনাদের ‘যুদ্ধাপরাধের স্বীকারোক্তি’, জবাবদিহি চাইল পোল্যান্ড
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিকোরস্কি বলেন, ‘ইসরায়েলি সেনারা নিজেরাই যুদ্ধাপরাধের কথা স্বীকার করেছে। তারা শুধু ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদেরই নয়, নিজেদের জিম্মিদেরও হত্যা করেছে।’

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সাম্প্রতিক একটি মন্তব্যের সূত্র ধরে তিনি বলেন, ‘ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত ক্ষমা চেয়েছেন, এটি ভালো। কারণ সেখানে ক্ষমা চাওয়ার মতো ঘটনাই ঘটেছিল।’

এ ঘটনায় জড়িত সেনাকে শাস্তি দেওয়ার পাশাপাশি সামরিক আচরণ ও প্রশিক্ষণের বিষয়ে আরও ব্যাপক শিক্ষা নেওয়া উচিত বলে তিনি জোর দেন।

এর আগে, দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনার মাধ্যমে খ্রিষ্টানদের একটি ধর্মীয় প্রতীক ভাঙচুরের ঘটনার নিন্দা জানান গিডিওন সার। তিনি এই ঘৃণ্য ঘটনাকে ‘গুরুতর ও লজ্জাজনক’ বলে আখ্যা দেন।

তিনি বলেন, ‘আমি এই ঘটনার নিন্দা ও তদন্ত করার জন্য আইডিএফের (ইসরায়েলি সেনাবাহিনী) বিবৃতির প্রশংসা করছি। যারা এই কুৎসিত কাজটি করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আমি আত্মবিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘আমরা এই ঘটনার জন্য এবং যে খ্রিষ্টানদের অনুভূতিতে আঘাত লেগেছে, তাদের সবার কাছে ক্ষমা চাইছি।’

গত সপ্তাহে গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের এক বিবৃতিতে জানানো হয় যে, ইসরায়েল এখন পর্যন্ত অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির ২ হাজার ৪০০টি লঙ্ঘন করেছে। এসব লঙ্ঘনের মধ্যে হত্যা, গ্রেপ্তার, চলমান অবরোধ এবং অনাহারে রাখার মতো বিষয় রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই চলমান লঙ্ঘনের ফলে এখন পর্যন্ত ৭৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ১৭১ জন আহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলের দুই বছরব্যাপী বর্বরোচিত যুদ্ধের পর এই যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছিল। ইসরায়েলি ওই হামলায় ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭২ হাজার মানুষ আহত হয়েছে। এসব প্রাণঘাতী হামলায় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছে, যার ফলে উপত্যকাটির ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.