দক্ষিণ কোরিয়ার জাহাজে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইরান। বৃহস্পতিবার সিউলে অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, তেহরানের সশস্ত্র বাহিনী এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।

দূতাবাস তাদের বিবৃতিতে বলে, ‘হরমুজ প্রণালীতে কোরীয় জাহাজে ক্ষতির ঘটনায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সম্পৃক্ততা সংক্রান্ত যেকোনো অভিযোগ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান ও সম্পূর্ণ অস্বীকার করছি।’
ওই বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে আগ্রাসী কার্যক্রম শুরু করার পর থেকে তেহরান বারবার একটি বিষয়ে জোর দিয়ে আসছে। আর সেটি হলো, আগ্রাসী শক্তি ও তাদের সমর্থকদের মোকাবিলা করার ক্ষেত্রে হরমুজ প্রণালী ইরানের প্রতিরক্ষামূলক ভৌগোলিক কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ।
এতে আরও বলা হয়, বৈরী শক্তি ও তাদের মিত্রদের কারণে সৃষ্ট উত্তেজনায় এই কৌশলগত জলপথের নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং এর নেতিবাচক প্রভাব জাহাজ চলাচলের ওপর পড়েছে। এই প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের জন্য প্রযোজ্য বিধিমালা সম্পূর্ণ মেনে চলা এবং ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক আইন ও বিধিমালা মেনে ওই অঞ্চলে সামুদ্রিক চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেছে ইরান।
এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইয়নহ্যাপ নিউজ এজেন্সি জানায়, হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এইচএমএম নামু জাহাজে বিস্ফোরণের কারণে সৃষ্ট আগুন কোনো হতাহত ছাড়াই নেভানো সম্ভব হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সোমবার গভীর রাতে সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে জাহাজটি নোঙর করা থাকা অবস্থায় এই ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে আগুন লাগে। জাহাজে থাকা ছয়জন দক্ষিণ কোরীয় এবং ১৮ জন বিদেশি নাগরিকসহ ২৪ জন নাবিকের সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর জেরে তেহরান পাল্টা হামলা চালালে হরমুজ প্রণালীতে অচলাবস্থার সৃষ্টি হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা থেকে কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান। অন্যদিকে, ১৩ এপ্রিল থেকে এই কৌশলগত জলপথে ইরানের সামুদ্রিক চলাচল বন্ধ করতে নৌ অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.