জনগণের আস্থা ফেরাতে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- Details
- by ২৪ ডেস্ক
গুম, অপহরণ ও ভয়ভীতিমুক্ত একটি রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ এমন বাংলাদেশ চায় যেখানে মানুষ জানমাল নিয়ে আতঙ্কে থাকবে না এবং অবিচার-নিপীড়নের শঙ্কা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সেই লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনীর দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৯ মে) ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রে স্থিতিশীলতা বজায় রাখতে একটি পেশাদার, মানবিক ও দায়িত্বশীল পুলিশ বাহিনীর বিকল্প নেই। তবে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারলে পুলিশের দায়িত্ব পালন আরও কার্যকর ও সহজ হয়ে ওঠে।
প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, বর্তমান সরকার একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। কিন্তু মানুষের মনে নিরাপত্তাহীনতা থাকলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশের প্রতি জনগণের আস্থা পুনর্গঠনকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, দেশের প্রতিটি সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ দায়িত্বশীল ভূমিকা রেখেছে। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনেও তারা দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। অনুকূল পরিবেশ পেলে পুলিশ যে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম, সেটিও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশ পুলিশ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের অবদান বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। তবে বৈশ্বিক বাস্তবতার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি জরুরি বলেও তিনি মত দেন।
মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার রোধে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরিহার্য।
পুলিশ সপ্তাহ উপলক্ষে তিনি বাংলাদেশ পুলিশের বর্তমান ও সাবেক সদস্যদের শুভেচ্ছা জানান এবং বাহিনীর সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.