ইনস্টাগ্রামে আসছে জাদুকরী ফিচার, একবার দেখলেই উধাও হবে ছবি!
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
স্ন্যাপচ্যাট ও বিরিয়ালের মতো অ্যাপগুলোর সঙ্গে পাল্লা দিতে ‘ইনস্ট্যান্টস’ নামে নতুন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বর্তমানে মূল অ্যাপটি ব্যবহারকারীদের কাছে বেশ জটিল হয়ে পড়ায় অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব দ্রুত ছবি তুলে তা সরাসরি বন্ধু বা নির্দিষ্ট অনুসারীদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।

নতুন এই ফিচারে কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ডিংয়ের ওপর নিয়ন্ত্রণ এবং রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত স্বয়ংক্রিয় সীমাবদ্ধতা থাকছে। এমনকি কোনো কিশোর ব্যবহারকারী এই অ্যাপটি ব্যবহার শুরু করলে তার অভিভাবকের কাছে তাৎক্ষণিক বার্তা চলে যাবে। এছাড়া শেয়ার করা ছবিগুলো এক বছর পর্যন্ত আর্কাইভে জমা থাকবে, যা পরবর্তীতে রিক্যাপ আকারে স্টোরিতে ব্যবহারের সুযোগ মিলবে। প্রাইভেসির দিক থেকে এতে ইনস্টাগ্রামের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা যেমন ব্লক ও মিউট সুবিধাও যুক্ত থাকবে।
ইনস্ট্যান্টস ফিচারের প্রধান বৈশিষ্ট্য হলো, ছবিগুলো একবার দেখা হয়ে গেলে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ব্যবহারকারীরা চাইলে ছবিতে শুধু একটি ক্যাপশন যোগ করতে পারবেন, তবে এতে কোনো ধরনের ফিল্টার বা সম্পাদনার সুযোগ থাকছে না। গ্যালারি থেকে ছবি আপলোড করার সুযোগ না থাকায় ব্যবহারকারীকে রিয়েল-টাইম ক্যামেরা ব্যবহার করতে হবে। তবে ছবি পাঠানোর পর প্রাপক দেখার আগেই তা মুছে ফেলার জন্য এতে ‘আনডু’ করার সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে প্রাপকরা ছবিগুলো দেখার পর তাতে প্রতিক্রিয়া জানানো বা উত্তর দেওয়ার সুযোগ পাবেন। ইনবক্সে নতুন আইকন ও সোয়াইপ জেসচারের মাধ্যমে এই ফিচারটি নিয়ন্ত্রণ করা যাবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.