রাশিয়ার পক্ষে যুদ্ধ: এবার প্রাণ গেল মাদারীপুরের যুবকের
- Details
- by ২৪ ডেস্ক
রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক সুরুজ কাজী (৩৫) নিহত হয়েছেন। গত সোমবার হামলায় প্রাণ হারান তিনি। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় সুরুজের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত সুরুজ কাজী মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার শাহাবুদ্দিন কাজীর ছেলে। তার মৃত্যুর খবরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় বাংলাদেশের এক দালালের মাধ্যমে আট মাস আগে রাশিয়ায় যান সুরুজ। সেখানে স্বাভাবিক কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশি দালালের খপ্পরে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে মাইন বিস্ফোরণে প্রাণ হারান সুরুজ। প্রথমে তার মৃত্যুর বিষয়টি গোপন রাখা হয়। পরে রাশিয়ায় অবস্থানরত দুই বাংলাদেশি প্রবাসী যুবক মোবাইল ফোনে সুরুজের পরিবারকে বিষয়টি জানান।
তিন ভাই ও এক বোনের মধ্যে সুরুজ সবার বড়। বড় ছেলেকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা শাহাবুদ্দিন কাজী। তিনি বলেন, ‘আমার ছেলে বিদেশে গেল ভালো থাকার লিগা, এখন সব শেষ হইয়া গেল! শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই। সরকারের কাছে দাবি, আমার ছেলের লাশটা যেন দেশে এনে দেয়।’
তিন মাস আগে সুরুজের দুই বছর বয়সের ছেলে ঠান্ডাজনিত রোগে মারা যায়। প্রথমে একমাত্র সন্তান ও পরে স্বামীকে হারিয়ে পাগলপ্রায় সুমাইয়া আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার স্বামীও নাই, ছেলেও নাই। কারে আগলাই বাঁচুম আমি।!’
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে লাশ দেশে আনার জন্য সহযোগিতা করা হবে।
সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সুরুজ কীভাবে রুশ সেনাবাহিনীতে যোগ দিলেন, সে তথ্য আমাদের কাছে নেই। তার পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত কত বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, তার প্রকৃত সংখ্যা কেউ জানে না। আবার কতজন এই যুদ্ধে জড়িয়েছেন, সেই হিসাবও নেই। তবে গত মার্চে ফর্টিফাই রাইটস ও ট্রুথ হাউন্ডস নামে দুটি বিদেশি মানবাধিকার সংগঠন জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়েছে ১০৪ বাংলাদেশি এবং গত ফেব্রুয়ারি পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্টদের ধারণা, প্রকৃত সংখ্যা আরো বেশি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.