আপনি পড়ছেন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা তিনি দেখেন না। একই সঙ্গে দলীয় পরিচয় ব্যবহার করে দখলদারি, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন তিনি।

নুর: আওয়ামী লীগকে ফিরে আসতে দেবে না জনগণ
নুরুল হক নুর

শনিবার (৩০ মে) পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল হক বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য ও রাজনৈতিক বিরোধ থাকলেও আওয়ামী লীগের প্রসঙ্গে অধিকাংশ দল একই অবস্থানে রয়েছে। তার দাবি, আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হলে দেশের জন্য তা ইতিবাচক হবে না বলে অনেক রাজনৈতিক দলের নেতারাই মনে করেন।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গণতন্ত্রের অংশ হলেও ‘ফ্যাসিবাদবিরোধী অবস্থান’ প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে এক ধরনের ঐক্য দেখা যায়। এ বিষয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনায় একই ধরনের মতামত পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্যে দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর প্রবণতার সমালোচনা করেন নুরুল হক। তিনি বলেন, কোনো ব্যক্তি তার নাম, প্রভাব বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জমি দখল, বাড়ি দখল কিংবা চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে জড়ালে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সম্প্রতি গলাচিপা ও দশমিনা এলাকায় কিছু রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

এ সময় রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, গলাচিপা ও আশপাশের এলাকায় সহাবস্থান ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত। কেউ যদি ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি বা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার দায় তাকেই বহন করতে হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.