আসিফ মাহমুদ ও হাসনাতের বিরুদ্ধে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ
- Details
- by ২৪ ডেস্ক
কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতার অর্থ নেওয়ার অভিযোগ তুলে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।

তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন। একইভাবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার (৩০ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব অভিযোগ করেন মোস্তাক মিয়া। অনুষ্ঠানের আয়োজন করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
বক্তব্যে মোস্তাক মিয়া বলেন, জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল থেকে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, যারা বৈষম্যবিরোধী রাজনীতি ও সমন্বয়ের কথা বলতেন, তাদের কর্মকাণ্ডের সঙ্গে সেই বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায় না।
তবে তিনি কী প্রক্রিয়ায় বা কোন খাতে ওই অর্থ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
অনুষ্ঠান শেষে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সহকারী জানান, তিনি অন্য একটি কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন।
অন্যদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোস্তাক মিয়া বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও অব্যবস্থাপনা কাটিয়ে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য সরকার কাজ করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদানের কথা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হলে তাদের আচরণ ও কর্মকাণ্ডে জিয়াউর রহমানের আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা (টিপু)সহ স্থানীয় বিএনপির নেতারা। সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.