আপনি পড়ছেন

পবিত্র হজ পালন শেষে গতকাল শনিবার ৬ হাজার ১৭৫ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন ফেরেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ হাজি
ছবি- সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি ফ্লাইটে ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ৩০০ জন দেশে ফিরেন।

গত শুক্রবার জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি (এসভি-৫৮০৬) শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। হাজিদের নির্বিঘ্নে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে হজ প্রশাসনিক দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়।

শনিবার বিকেলে মক্কায় বাংলাদেশ মিশনের কনফারেন্স কক্ষে হজ প্রশাসনিক দলের এক নিয়মিত সমন্বয় সভা হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের (এনডিসি) সভাপতিত্বে আয়োজিত সভায় হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া সহজতর করা এবং সৌদি আরবে অবস্থানরত হাজিদের আবাসন ও চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক এবং আইটি দলের প্রতিনিধি।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ হয়। এ বছর সরকারি কোটা ছিল ৪ হাজার ৫৬৫ এবং বেসরকারি কোটা ছিল ৭৩ হাজার ৯৩৫ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়। ফিরতি হজ ফ্লাইট ৩০ জুন পর্যন্ত চলবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.