আপনি পড়ছেন

ব্যাটারিচালিত অটোরিকশাকে প্রথমবারের মতো অগ্রিম আয়করের আওতায় আনা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে সরকার প্রায় এক হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা করছে। বর্তমানে সিএনজিচালিত থ্রি-হুইলারসহ বিভিন্ন ধরনের যানবাহনের ওপর এই কর প্রযোজ্য থাকলেও তালিকায় এবার অটোরিকশা যুক্ত হতে যাচ্ছে।

ছবি - সংগৃহীত
ছবি - সংগৃহীত

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২০২৬–২৭ অর্থবছর থেকে এই কর কার্যকর করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় ২ হাজার ৫০০ টাকা, পৌরসভায় ১ হাজার এবং ইউনিয়ন পর্যায়ে ৫০০ টাকা কর নির্ধারণ করা হতে পারে। রাজস্ব আয় বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, সারা দেশে অটোরিকশার সংখ্যা প্রায় এক কোটি। গড়ে এক হাজার টাকা কর আদায় করা সম্ভব হলে বার্ষিক রাজস্বের পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে একটি বেসরকারি গবেষণা সংস্থার সমীক্ষা অনুযায়ী, এই সংখ্যা প্রায় ৬০ লাখ হতে পারে।

আয়কর আইন ২০২৩ অনুযায়ী, যানবাহনের ফিটনেস নবায়নের সময় মালিকদের নির্ধারিত হারে অগ্রিম আয়কর পরিশোধ করতে হয়। একই নিয়ম ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ সংক্রান্ত ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’-এর খসড়াও তৈরি করা হয়েছে, যেখানে নিবন্ধন ও ফিটনেস সনদ বাধ্যতামূলক করার কথা উল্লেখ রয়েছে।

এদিকে চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, করারোপ নিয়ে তারা চিন্তিত নন, কারণ এর ভার মূলত মালিকদের ওপর পড়বে। তবে প্যাডেলচালিত রিকশাচালকদের করা একটি মামলার কারণে ঢাকায় এই যানবাহনের নিবন্ধন কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। মামলার নিষ্পত্তি হলে নীতিমালার মাধ্যমে নিবন্ধন শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.